SA vs WI: হোল্ডার ও শেফার্ড চিন্তা বাড়াল ভারতের! দক্ষিণ আফ্রিকাকে চ্যালেঞ্জিং টার্গেট দিল ওয়েস্ট ইন্ডিজ
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
SA vs WI: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় ৮৩ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করল ক্যারিবিয়ানরা।
advertisement
1/6

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রাথমিক ধাক্কা সামলে ঘুড়ে দাঁড়াল ওয়েস্ট ইন্ডিজ। একটা সময় ৮৩ রানে ৭ উইকেট পড়ে গিয়েছিল। সেখান থেকে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৭৬ রান করল ক্যারিবিয়ানরা।
advertisement
2/6
ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডির আগুনে বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ। শুরুটা ভাল করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ২ ওভারেই ২৯ রান স্কোরবোর্ডে উঠে গিয়েছিল। কিন্তু তারপরই ছন্দপতন।
advertisement
3/6
পাওয়ার প্লে-তে অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে পরপর উইকেট খুইয়ে বসে ক্যারিবিয়ানরা। এনগিডি ও রাবাডার দাপটে ব্র্যান্ডন কিং, সাই হোপ, শিমরন হেটমায়ার, রস্টন চেজ, শেরফেন রাদারফোর্ড, রভম্যান পাওয়েল, ম্য়াথিউ ফোর্ড পরপর সাজঘরে ফিরে যান।
advertisement
4/6
৮৩ রানে ৭ উইকেট হারিয়ে একটা সময় মনে হচ্ছিল ১০০ পেরোবো না ক্যারিবিয়ান দল। কিন্তু সেখান থেকে ম্যাচ ঘুড়ে দাঁড়ায় ২বারের টি২০ বিশ্বকাপ চ্যাম্পিয়নরা। সৌজন্যে রোমারিও শেফার্ড ও জেসন হোল্ডারের অনবদ্য ব্যাটিং।
advertisement
5/6
চাপের মুহূর্তে ঠান্ডা মাথায় ব্যাটিং করে দলের স্কোরের বোর্ড এগিয় নিয়ে যান দুই অলরাউন্ডার। সেট হতেই আক্রমণাত্মক শটও খেলেন। শেষ পর্যন্ত ৩১ বলে ৪৯ করেন হোল্ডার ও ৩৭ বলে ৫২ রান করেন রোমারিও শেফার্ড।
advertisement
6/6
প্রসঙ্গত, এই ম্যাচের ফলাফলের উপর ভারতীয় দলের ভাগ্য অনেকাংশে নির্ভর করবে। দক্ষিণ আফ্রিকা জিতলে ভারতের সেমির দৌড় খানিকটা সহজ হবে। শেষ দুটি ম্যাচ জিতলেই হবে। কোনও রানরেটের অঙ্কের প্রয়োজন হবে না। প্রোটিয়াদের জয় দেখার অপেক্ষায় ভারতীয় ফ্যানেরা।