দক্ষিণ আফ্রিকা-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ শুরু হতেই খুশি ভারতীয় ফ্যানেরা, কাজ সহজ হবে ভারতের? রইল আপডেট
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
South Africa vs West Indies: দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বড় ব্যবধানে হারের ফলে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চাপে ভারত। সেমির দৌড়ে থাকতে হলে গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
advertisement
1/6

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম ম্যাচ বড় ব্যবধানে হারের ফলে টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ওঠার লড়াইয়ে চাপে ভারত। সেমির দৌড়ে থাকতে হলে গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকা বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচ।
advertisement
2/6
আর প্রোটিয়া বনাম ক্যারিবিয়ানদের ম্যাচ শুরু হতেই খুশি ভারতীয় ফ্যানেরা। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। কাগিসো রাবাডা ও লুঙ্গি এনগিডির আগুনে বোলিংয়ে চাপে ওয়েস্ট ইন্ডিজ।
advertisement
3/6
শুরুটা ভাল করেছিল ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ২ ওভারেই ২৯ রান স্কোরবোর্ডে উঠে গিয়েছিল। কিন্তু তারপরই ছন্দপতন। পাওয়ার প্লে-তে অতিরিক্ত আক্রমণাত্মক ব্যাটিং করতে গিয়ে পরপর উইকেট খুইয়ে বসে ক্যারিবিয়ানরা।
advertisement
4/6
এনগিডি ও রাবাডার দাপটে ব্র্যান্ডন কিং, সাই হোপ, শিমরন হেটমায়ার, রস্টন চেজ পরপর সাজঘরে ফের যান। প্রথম পাওয়ার প্লে-তে ২টি করে উইকেট নেন কাগিসো রাবাডা, লুঙ্গি এনগিডি। পাওয়ার প্লে-তে ক্যারিবিয়ানদের স্কোর ৫২ রানে ৪ উইকেট।
advertisement
5/6
ওয়েস্ট পরপর উইকেট হারানোয় স্বস্তি বাড়ছে ভারতীয় শিবিরে। কারণ দক্ষিণ আফ্রিকা দুটি ম্যাচ জিততে পারলেও ভারতের কোনও অঙ্কের প্রয়োজন হবে না, নিজেদের দুটি ম্যাচ জিতলেই হয়ে যাবে।
advertisement
6/6
এই প্রতিবেদন লেখা পর্যন্ত আরও চাপে ওয়েস্ট ইন্ডিজ। ৯ ওভারের মধ্যেই ৬ উইকেট খুইয়ে বসেছে ক্যারিবিয়ানরা। নিজের তৃতীয় উইকেট নেন এনগিডি। ফলে ম্যাচের রাশ পুরোপুরি দক্ষিণ আফ্রিকার হাতে। খুশি ভারতীয় ফ্যানেরা।