Pakistan's Semi Final Chance: নিউজিল্যান্ড হারায় বাম্পার চান্স পাকিস্তানের, কোন অঙ্কে সেমিফাইনাল খেলতে পারে ভারতের চির প্রতিদ্বন্দ্বীরা
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Pakistan's Semi Final Chance: এখনও সুযোগ রয়েছে পাকিস্তানের, এই গ্রুপ থেকে শুধুমাত্র ইংল্যান্ড সেমিফাইনালে চলে গেছে
advertisement
1/5

কলকাতা : শুক্রবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ এর সুপার এইটের ম্যাচে ইংল্যান্ড নিউজিল্যান্ডকে চার উইকেটে হারিয়েছে। থ্রি লায়ন্স ইতিমধ্যেই টুর্নামেন্টের সেমিফাইনালে খেলার যোগ্যতা অর্জন করলেও, ব্ল্যাকক্যাপসের বিরুদ্ধে তাদের জয় পাকিস্তানের আশা জাগিয়েছে।
advertisement
2/5
ফলস্বরূপ, সলমান আগা অ্যান্ড কোং গ্রুপ ২ থেকে দ্বিতীয় সেমিফাইনালের একটি স্পটের জন্য এখনও লড়াই জারি রয়েছে। যেহেতু শ্রীলঙ্কা ইতিমধ্যেই টুর্নামেন্ট থেকে বাদ পড়েছে, তাই ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যকার ম্যাচটি পাকিস্তানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন রয়েছে।
advertisement
3/5
নিউজিল্যান্ড তাদের সুপার এইট অভিযান শেষ করেছে তিন পয়েন্ট নিয়ে, এবং এখন যা অবস্থা তাতে কিউয়ি অথবা পাকিস্তান সেমিফাইনালে যেতে পারে।
advertisement
4/5
ব্ল্যাকক্যাপসদের নেট রান রেট (NRR) +১.৩৯০ সহ তিন পয়েন্ট। অন্যদিকে, পাকিস্তানের এক পয়েন্ট, NRR -০.৪৬১, তাদের এখনও একটি খেলা বাকি।
advertisement
5/5
যদি পাকিস্তান তাদের শেষ খেলায় শ্রীলঙ্কাকে হারিয়ে নিউজিল্যান্ডের NRR ছাড়িয়ে যায়, তাহলে সলমান আঘা অ্যান্ড কোং সেমিফাইনালে প্রবেশ করবে এইক্ষেত্রে নিউজিল্যান্ড ছিটকে যাবে।