TRENDING:

Mohammed Shami: ফের মাঠেই জবাব দিলেন শামি! রনজি সেমিতে একাই নিলেন ৮ উইকেট, প্রথম ইনিংসে লিড বাংলার

Last Updated:
Mohammed Shami: জাতীয় দল থেকে ব্রাত্য। বাদ গিয়েছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে। কিন্তু নিজের পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিয়েই চলেছেন তিনি। এবার রনজি ট্রফির সেমিাইনালেও আগুন ঝরানো বোলিং করলেন মহম্মদ শামি।
advertisement
1/5
ফের মাঠেই জবাব দিলেন শামি! রনজি সেমিতে একাই নিলেন ৮ উইকেট, প্রথম ইনিংসে লিড বাংলার
জাতীয় দল থেকে ব্রাত্য। বাদ গিয়েছেন বিসিসিআইয়ের কেন্দ্রীয় চুক্তি থেকে। কিন্তু নিজের পারফরম্যান্সের মাধ্যমে জবাব দিয়েই চলেছেন তিনি। এবার রনজি ট্রফির সেমিাইনালেও আগুন ঝরানো বোলিং করলেন মহম্মদ শামি।
advertisement
2/5
প্রথম ইনিংসে বাংলা ৩২৮ রান করে। জবাবে দ্বিতীয় দিনের শেষে ভাল জায়গায় ছিল জম্মু-কাশ্মীর। কিন্তু তৃতীয় দিনের সকালে মহম্মদ শামি ধসিয়ে দেন জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস।
advertisement
3/5
শামির আগুনে বোলিংয়ের কোনও জবাব ছিল না প্রতিপক্ষের ব্যাটারদের সামনে। মহম্মদ শামি একাই ৮ উইকেট শিকার করে বাংলাকে ম্যাচে ফেরান ও গুরুত্বপূর্ণ ২৬ রানে লিড এনে দেন।
advertisement
4/5
জম্মু-কাশ্মীরের প্রথম ইনিংস শেষ হয় ৩০২ রানে। সঠিক লাইন-লেন্থ, বল সুইং করিয়ে দুরন্ত বোলিং করেন শামি। শামির আট উইকেট ছাড়া অপর দুটি উইকেট নেন মুকেশ কুমার।
advertisement
5/5
শামির দাপটে প্রথম ইনিংসে লিড পেলেও দ্বিতীয় ইনিংসে চাপে বাংলা। শুরুতেই পরপর উইকেট হারিয়ে লড়াই কঠিন হয়েছে লক্ষ্মীরতন শুক্লার দলের। ফলে জমে উঠেছে রনজি সেমিফাইনাল।
বাংলা খবর/ছবি/খেলা/
Mohammed Shami: ফের মাঠেই জবাব দিলেন শামি! রনজি সেমিতে একাই নিলেন ৮ উইকেট, প্রথম ইনিংসে লিড বাংলার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল