কেকেআরের না মুম্বই কোন দলের অধিনায়ক হচ্ছেন? জবাব দিলেন সূর্যকুমার যাদব
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
KKR Kolkata Knight Riders or Mumbai Indians: আইপিএল ২০২৫-এ ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। কোন দলের হয়ে খেলবেন বা কোন দলের অধিনায়ক হবেন তা নিয়ে চলছে জোর চর্চা।
advertisement
1/6

আইপিএল ২০২৫-এ ভারতীয় টি-২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদবের ভবিষ্যৎ নিয়ে জল্পনা চলছে। কোন দলের হয়ে খেলবেন বা কোন দলের অধিনায়ক হবেন তা নিয়ে চলছে জোর চর্চা।
advertisement
2/6
ক্রিকেট মহলে কানাঘুষো চলছে মুম্বই ইন্ডিয়ান্সে হার্দিক পান্ডিয়ার অধিনায়কত্বে খেলতে খুব একটা স্বাচ্ছন্দ বোধ করছেন সূর্যকুমার যাদব। আবার মাঝে স্কাই-এর কেকেআরে যোগ দেওয়ার জল্পনাো শোনা গিয়েছিল।
advertisement
3/6
৩১ অক্টোবরের মধ্যে আইপিএলের ১০টি দলকেই ঘোষণা করতে হবে তাদের রিটেনশনে তালিকা। তার আগে জাতীয় দলের পর আইপিএলেও অধিনায়ক হওয়া নিয়ে মুখ খুললেন সূর্যকুমার যাদব।
advertisement
4/6
বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের আগে সাংবাদিক বৈঠকে সূর্যকুমার যাদবের দিকে প্রশ্ন উড়ে আসে, তিনি কি এ বার আইপিএলেও অধিনায়কত্ব করতে চান? যা জবাব দিলেন স্কাই তা রীতিমত অবাক করার মত।
advertisement
5/6
সূর্যকুমার যাদব বলেন,"ভারতীয় দলের জার্সি গায়ে শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অধিনায়কত্ব করেছি। সিনিয়রদের থেকে শিখেছি। ভবিষ্যতে কী হবে দেখা যাক। সব খবর আপনারা পেয়েই যাবেন।"
advertisement
6/6
সূর্যকুমার যাদবের এই মন্তব্য নতুন করে জল্পনা তৈরি করেছে। কারণ আগামী মরশুমে মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়কত্ব হওয়াক জল্পনা একেবারে নাকচ করে দেননি তিনি। এবার দেখার শেষ পর্যন্ত কী হয়।