TRENDING:

KKR News: প্রথম ম্যাচে হারের পর বড় ঘোষণা কেকেআর অধিনায়কের! কী জানালেন কেকেআর অধিনায়ক

Last Updated:
Kolkata Knight Riders: দল হারলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। ম্যাচের পর নিজের ইনিংস নিয়ে মুখ খুললেন নাইট সেনাপতি।
advertisement
1/5
প্রথম ম্যাচে হারের পর বড় ঘোষণা কেকেআর অধিনায়কের! কী জানালেন কেকেআর অধিনায়ক
দল হারলেও মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ভালো ব্যাটিং করেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কে রাহানে। ম্যাচের পর নিজের ইনিংস নিয়ে মুখ খুললেন নাইট সেনাপতি। অজিঙ্কা রাহানে স্পষ্ট জানিয়ে দিলেন, এত বছর ক্রিকেট খেলার পর নিজেকে আর কারও কাছে প্রমাণ করার প্রয়োজন তিনি অনুভব করেন না। মুম্বইয়ের বিরুদ্ধে ম্যাচে ৪০ বলে ৬৭ রানের ঝকঝকে ইনিংস খেললেও, সেটিকে তিনি সমালোচকদের জবাব হিসেবে দেখছেন না। তাঁর মতে, এটি তাঁর নিজের উন্নতির ফল।
advertisement
2/5
রাহানে বলেন,মানুষ অনেক বছর ধরেই তাঁকে নিয়ে কথা বলছে এবং ভবিষ্যতেও বলবে। তিনি এখন শুধু নিজের খেলায় মন দিতে চান। গত কয়েক বছরে সাদা বলের ক্রিকেটে নিজের উন্নতিতে তিনি সন্তুষ্ট এবং প্রতিদিন আরও ভালো হওয়ার লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।
advertisement
3/5
ম্যাচ চলাকালীন পায়ে টান ধরায় তিনি মাঠ ছাড়তে বাধ্য হন। এই পরিস্থিতি তাঁর কাছে বেশ হতাশাজনক ছিল। মাঠের বাইরে বসে দলের খেলা দেখা এবং কিছু করতে না পারার অনুভূতি তাঁকে কষ্ট দিয়েছে। তবুও নিজের ব্যাটিং পারফরম্যান্স নিয়ে তিনি খুশি।
advertisement
4/5
রাহানে প্রতিপক্ষ দলের পেসার জসপ্রীত বুমরাহর প্রশংসা করেন। তাঁর মতে, শেষের দিকে বুমরাহর দারুণ বোলিংয়ের কারণেই কলকাতা আরও বড় রান করতে পারেনি। দল ২২০ রান করলেও, তারা আরও বেশি রান তুলতে পারত বলে মনে করেন তিনি।
advertisement
5/5
নিজেদের বোলিং বিভাগ নিয়েও খোলাখুলি কথা বলেন রাহানে। তিনি স্বীকার করেন, দলে অভিজ্ঞতার অভাব রয়েছে। তবে একই সঙ্গে তিনি মনে করেন, এই পরিস্থিতি নতুনদের জন্য সুযোগ তৈরি করছে। সঠিকভাবে কাজে লাগাতে পারলে এই তরুণ বোলাররাই ভবিষ্যতে দলের বড় শক্তি হয়ে উঠতে পারে।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR News: প্রথম ম্যাচে হারের পর বড় ঘোষণা কেকেআর অধিনায়কের! কী জানালেন কেকেআর অধিনায়ক
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল