KKR Player Blessing Muzarabani: পিএসএল ছেড়ে আইপিএলে খেলা, কেকেআরের মুজরবানিকে নিয়ে রেগে কাঁই পিসিবি, ছেড়ে কথা বলবে না পাক বোর্ড
- Published by:Debalina Datta
Last Updated:
KKR In Danger: প্লেয়ার বাছাই নিয়ে কেমন যেন নাকের জলে -চোখের জলে অবস্থা কেকেআরের, এবার ব্লেসিং মুজরবানি কেকেআরে খেলতে আসায় মহসিন নকভি-র পিসিব নেবে আইনি ব্যবস্থা
advertisement
1/7

কলকাতা: সময়টা কিছুতেই ভাল যাচ্ছে না কেকেেআরের৷ আইপিএল নিলামে মেগা টক্করে কিনে নেওয়া প্লেয়ারদের পাচ্ছে না নাইটরা৷ বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বিসিসিআইয়ের নির্দেশে ছেড়ে দেওয়ার পর বিকল্প প্লেয়ার নিতে পারেন পরিস্থিতিতে জিম্বাবোয়ের ব্লেসিং মুজারাবানিকে নেন৷ এবার ব্লেসিং মুজারাবানিকে নিয়ে বিশাল সমস্যার মুখে টিম কেকেআর৷ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সে খেলার কারণে মুজারাবানিকে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) চুক্তি ছেড়ে দেন৷ এতেই বেজায় চটেছে পিসিবি৷
advertisement
2/7
শুধু চটেই ক্ষান্ত দিচ্ছে না তাঁরা- পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আইনি পথ নেওয়ার পরিকল্পনা করছে বলে জানা গেছে। পিসিবি মনে করে যে মুজারাবানি কেকেআর-এর হয়ে সাইন আপ করে তার পিএসএল চুক্তি লঙ্ঘন করেছেন।
advertisement
3/7
জানুয়ারিতে বিসিসিআইয়ের নির্দেশে বাংলাদেশের ফাস্ট বোলার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার পর তিনবারের আইপিএল চ্যাম্পিয়ন কেকেআর জিম্ববোয়ের তরুণ প্লেয়ার মুজারাবানিকে দলে নিয়েছে।
advertisement
4/7
অন্যদিকে, জিম্বাবোয়ের এই ফাস্ট বোলারকে পিএসএলের ইসলামাবাদ ইউনাইটেড ওয়েস্ট ইন্ডিজের শামার জোসেফের বদলি হিসেবে আসন্ন আসরের জন্য চুক্তিবদ্ধ করেছিল, যা ২৬ থেকে ৩ মে পর্যন্ত চলবে৷ আইপিএলের ১৯তম মরশুমের সঙ্গে সঙ্গেই চলবে৷
advertisement
5/7
২৯ বছর বয়সী মুজারাবানির ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফর্ম করেছিলেন৷ যেখানে তিনি ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শেষ করেছিলেন এবং জিম্বাবোয়ে গ্রুপ বি-তে শীর্ষে থাকার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন, যার মধ্যে অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা, আয়ারল্যান্ড এবং ওমানের মতো দল ছিল। টুর্নামেন্ট চলাকালীন প্রাক্তন চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি অসাধারণ জয়ে ব্লেসিংস মুজারবানি ৪ উইকেট নিয়েছিলেন।
advertisement
6/7
এদিকে, আইপিএল ২০২৬ নিলামে ৯.২ কোটি টাকায় কেকেআরের কেনা মুস্তাফিজুরকে ছেড়ে দেওয়ার পর পিএসএলের লাহোর কলন্দার্স চুক্তিবদ্ধ করেছে। মুজারাবানি জিম্বাবোয়ের হয়ে ১৮টি টেস্ট, ৫৭টি ওয়ানডে এবং ৮৯টি টি-টোয়েন্টি খেলেছেন এবং এখন পর্যন্ত তাঁর আন্তর্জাতিক কেরিয়ারে মোট ২৪৩টি উইকেট নিয়েছেন।
advertisement
7/7
গত বছর, দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার করবিন বোশ, পেশোয়ার জালমি তাদের ডায়মন্ড পিক হিসেবে চুক্তিবদ্ধ হয়েছিলেন, পরে ইনজুরির বদলি হিসেবে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দেন। পিসিবি তাঁকে এক মরশুমের জন্য পিএসএলে খেলার নিষেধাজ্ঞা আরোপ করে শাস্তি দিয়েছিল৷