Jasprit Bumrah Player Of The Match: T20 WC ফাইনালে বুম-বুম-বুমরাহ, রেকর্ড গড়ে হলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Jasprit Bumrah Player Of The Match: সেমিফাইনালে প্রথম বলে উইকেট পাওয়ার পর ফাইনালেও নিজের প্রথম ওভারের বলেই উইকেট পান জসপ্রীত বুমরাহ
advertisement
1/5

কলকাতা: ২০২৬ সালের আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের বোলিংয়ের আক্রমণভাগের নেতৃত্ব দেওয়ার কথা ছিল জসপ্রীত বুমরাহের। আর একেবারে লিডিং ফ্রম দ্য ফ্রন্টই করলেন বুম-বুম-বুমরাহ৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে বুমরাহের পরিসংখ্যান চোখ রাখলে সর্ষে ফুল দেখবে যে কোনও বিপক্ষই৷ প্লেয়ার অফ দ্য ম্যাচ হলেন জসপ্রীত বুমরাহ৷ Photo- AP
advertisement
2/5
এদিন ভারত বনাম নিউজিল্যান্ড টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে বুমরাহের পরিসংখ্যান ৪ ওভারে ১৫ রান দিয়ে ৪ উইকেট৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে সেরা পেস বোলিং পারফরম্যান্সের মালিক হলেন তিনি৷ টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারতীয় দলের হয়ে সবচেয়ে বেশি উইকেটের মালিকই তিনি হলেন তাই নয়, তাঁর ইকনমি রেট ৩.৭৫৷ Photo- AP
advertisement
3/5
বৃহস্পতিবার সেমিফাইনালে ডেথ ওভারে তাঁর বোলিং ম্যাচের ভাগ্যই বদলে দিয়েছিল৷ বছরের সবচেয়ে বড় ক্রিকেট ম্যাচের আগে, বুমরাহ বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ২১-এরও কম গড়ে আন্তর্জাতিক ক্রিকেটে কমপক্ষে ৫০০ উইকেট নেওয়ার মাধ্যমে ইতিহাসের পাতায় নিজের দাখিল করেছিলেন৷ Photo- AP
advertisement
4/5
আর পরিসংখ্যান বইতে ফের একটি নতুন পাতায় নাম লিখিয়ে নিলেন জসপ্রীত বুমরাহ৷ পৃথিবীর ক্রিকেট খেলিয়ে দেশের কোনও পেসারের টি টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে যে বোলিং পরিসংখ্যান নেই, সেই পরিসংখ্যান নিজের নামে লিখে নিলেন জসপ্রীত বুমরাহ৷ Photo- AP
advertisement
5/5
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ১৪ উইকেটের মালিক হলেন তিনি৷ জসপ্রীত বুমরাহ সেমিফাইনালেও ৫০০ আন্তজার্তিক উইকেটের মালিক হয়েছিলেন ফাইনালে চার উইকেট তুলে নিয়ে পরিসংখ্যানে আরও খানিকটা এগিয়ে গেলেন তিনি৷ Photo- AP