Ishan Kishan: বিশ্বকাপ জয়ের আনন্দ হল দ্বিগুণ! এবার বড় সুখবর পেলেন ইশান কিশান
- Published by:Sudip Paul
Last Updated:
Ishan Kishan: এবার টি-২০ বিশ্বকাপে মোট ৩১৭ রান করেন ইশান কিশান। আর এবার তার ভালো পারফর্ম্যান্সের কারণে সুখবর পেলেন তারকা বাঁ হাতি ব্যাটার।
advertisement
1/5

প্রায় ২ বছর ছিলেন দলের বাইরে। একটা সময় মনে হয়েছিল শেষ কেরিয়ার। কিন্তু ঘরোয়া ক্রিকেটে দুরন্ত পারফর্ম করে কামব্যাক করেন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের পর টি-২০ বিশ্বকাপেও অনবদ্য পারফর্ম করেন ইশান কিশান।
advertisement
2/5
এবার টি-২০ বিশ্বকাপে মোট ৩১৭ রান করেন ইশান কিশান। আর এবার তার ভালো পারফর্ম্যান্সের কারণে সুখবর পেলেন তারকা বাঁ হাতি ব্যাটার। ইশান কিশান টি–২০ বিশ্বকাপ ২০২৬–এ দুর্দান্ত পারফরম্যান্সের পর আন্তর্জাতিক টি–২০ ব্যাটসম্যানদের তালিকায় দুই ধাপ এগিয়ে এখন বিশ্বের দুই নম্বরে উঠে এসেছেন।
advertisement
3/5
বুধবার (১১ মার্চ) প্রকাশিত সর্বশেষ তালিকায় এই উন্নতি হয়েছে ইশান কিশানের। ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালে তিনি মাত্র ১৮ বলে ৩৯ রান করেন। এরপর ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলেন ২৫ বলে ৫৪ রানের ঝড়ো ইনিংস।
advertisement
4/5
গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে তাঁর আক্রমণাত্মক ব্যাটিং ভারতের জয়ে বড় ভূমিকা রাখে। ২৭ বছর বয়সি এই ক্রিকেটার বিহারের পাটনার বাসিন্দা এবং ঘরোয়া ক্রিকেটে ঝাড়খণ্ডের হয়ে খেলেন। বর্তমানে তাঁর রেটিং পয়েন্ট ৮৭১।
advertisement
5/5
টি-২০ বিশ্বকাপে শুধু ফাইনালে রান পেলেও টি-২০ ক্রমতালিকায় নিজের শীর্ষস্থান ধরে রেখেছেম অভিষেক শর্মা। তার পয়েন্ট ৮৭৫। আর অভিষেক শর্মার থেকে মাত্র চার পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় অভিষেক শর্মা।