TRENDING:

KKR : ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর, এতদিনে 'আসল' প্লেয়ার চিনল নাইটরা, সবার প্রিয় তারকা দায়িত্বে এবার

Last Updated:
Rinku Singh : অজিঙ্ক রাহানে কেকেআর ক্যাপ্টেন। তাঁর ডেপুটি অর্থাৎ কেকেআরের সহ-অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হল রিঙ্কু সিংকে।
advertisement
1/6
ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর, এতদিনে 'আসল' প্লেয়ার চিনল নাইটরা
ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং-কে উত্তর প্রদেশ সরকার রিজিওনাল স্পোর্টস অফিসার (RSO) হিসেবে নিয়োগ করতে চলেছে। ক্রিকেটে তাঁর অসাধারণ পারফরম্যান্স এবং ভারতীয় দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
advertisement
2/6
একইদিনে রিঙ্কু আরও একটি সুখবর পেলেন। এবার তাঁকেই ভাইস-ক্যাপ্টেন হিসেবে বেছে নিয়েছে কেকেআর। উল্লেখ্য, টি-২০ বিশ্বকাপ চলাকালীন রিঙ্কুকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। তাঁর বাবার অসুস্থতা এবং পরবর্তীতে মৃত্যুর কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন।
advertisement
3/6
তাঁর বাবা স্টেজ IV ক্যান্সার-এর চিকিৎসা নিচ্ছিলেন গ্রেটার নয়ডা-তে, আর সেই সময় রিঙ্কুকে ভারতীয় দল এবং বাড়ির মধ্যে বারবার যাতায়াত করতে হয়েছে।
advertisement
4/6
রিঙ্কু সিংয়ের জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছিল কেকেআর। নাইটদের জার্সিতে বরাবর নজরকাড়া পারফরম্যান্স করেছেন তিনি। এবার তাঁকে দেখা যাবে অধিনায়ক অজিঙ্ক রাহানের ডেপুটি হিসেবে।
advertisement
5/6
২০২৬ আইপিএলে কেকেআর-এর সহ-অধিনায়ক রিঙ্কু সিং। অনেকদিন ধরেই তাঁকে কেকেআরে বড় দায়িত্ব দেওয়ার ব্যাপারে সওয়াল করছিলেন কেকেআর ভক্তরা। অবশেষে আসল প্লেয়ারকে বড় দায়িত্ব দিল কেকেআর।
advertisement
6/6
২০২৬ আইপিএলের জন্য কেকেআরের ক্যাপ্টেন হিসেবে থাকবেন রাহানে, এই খবর আগেই পাওয়া গিয়েছিল। তবে রিঙ্কুকে সহ-অধিনায়ক করে এবার চমক দিল কেকেআর। সমর্থকদের প্রত্যাশাও পূরণ হল শেষমেশ।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR : ভাইস ক্যাপ্টেনের নাম ঘোষণা করে দিল কেকেআর, এতদিনে 'আসল' প্লেয়ার চিনল নাইটরা, সবার প্রিয় তারকা দায়িত্বে এবার
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল