TRENDING:

KKR vs PBKS : ২৫ কোটির ক্রিকেটার আজ বাদ! আরও এক বিদেশি বসবে বেঞ্চে! পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরে তিনটে বদল!

Last Updated:
KKR : ২৫ কোটি টাকায় গ্রিনকে দলে নিয়েছে কেকেআর। তবে আইপিএল ২০২৬-এর প্রথম দুটি ম্যাচে তিনি ফ্লপ। রান পাননি, এমনকী বোলিং করতেও পারেননি।
advertisement
1/8
পর পর হারে চাপে নাইটরা, পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরে তিনটে বদল
কলকাতা নাইট রাইডার্স এখন ব্যাকফুটে। টানা দুটি হারের পর ক্যাপ্টেন অজিঙ্ক রাহানের মুখ ভার। তার উপর ক্যামেরন গ্রিন ও বরুণ চক্রবর্তী এখন দলের জন্য মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছেন।
advertisement
2/8
পর পর দুটি ম্যাচে বল করেননি। রান করেছেন মাত্র ২০। গ্রিনকে কেকেআর দলে নিয়েছে ২৫ কোটি টাকায়। সেই টাকা কি তবে জলে যাবে নাইটদের! এখন সেটাই সব থেকে বড় প্রশ্ন।
advertisement
3/8
আজ, সোমবার পঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচ কেকেআরের। আজ কেকেআর হারলে হারের হ্যাটট্রিক হবে। ফলে আজকের ম্যাচটা নাইটদের কাছে গুরুত্বপূর্ণ। এমন ম্যাচে দলে বদল হওয়ার সম্ভাবনা প্রবল।
advertisement
4/8
মনে করা হচ্ছে, আঝ গ্রিনের বদলে রভম্যান পাওয়েলকে সুযোগ দিতে পারে কেকেআর ম্যানেজমেন্ট। পাওয়েল বোলিং করতে পারেন। ফলে তিনি কেকেআরে গ্রিনের বদলি হতে পারেন।
advertisement
5/8
সুনীল নারিনের বদলে আজ কেকেআরের প্রথম একাদশে রাচিন রবীন্দ্রকে দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নারিন ওপেন করলে বড় শট ছাড়া খেলতে পারেন না। আর বল হাতেও তিনি এখন আহামরি পারফর্ম করতে পারছেন না।
advertisement
6/8
আজ প্রথম একাদশে তিনজন বিদেশি খেলাতে পারে কেকেআর। সেক্ষেত্রে ফিন অ্যালেন ও ব্লেসিং মুজারাবানির মধ্যে একজন ইমপ্যাক্ট প্লেয়ার হতে পারেন। সেক্ষেত্রে কার্তিক ত্যাগীকেও আজকের ম্যাচে বসাতে হবে।
advertisement
7/8
কার্তিক ত্যাগীর বদলে রাহুল ত্রিপাঠীকে খেলাতে পারে কেকেআর। হাতে আরও একটি বিকল্প রয়েছে নাইটদের। তিনি রমনদীপ সিং। রাহুল ত্রিপাঠি অবশ্য আগে কেকেআরের হয়ে খেলেছেন।
advertisement
8/8
পঞ্জাবের বিরুদ্ধে আজ কেকেআরের সম্ভাব্য প্রথম একাদশ- অজিঙ্ক রাহানে (অধিনায়ক), ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, অঙ্গকৃশ রঘুবংশী, রাহুল ত্রিপাঠী, রিঙ্কু সিংহ, রোভমান পাওয়েল, রমনদীপ সিংহ, অনুকূল রায়, বরুণ চক্রবর্তী, বৈভব অরোরা, ব্লেসিং মুজারাবানি (ইমপ্যাক্ট প্লেয়ার)।
বাংলা খবর/ছবি/খেলা/
KKR vs PBKS : ২৫ কোটির ক্রিকেটার আজ বাদ! আরও এক বিদেশি বসবে বেঞ্চে! পঞ্জাবের বিরুদ্ধে কেকেআরে তিনটে বদল!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল