TRENDING:

আইপিএলের একমাত্র ক্রিকেটার ইনি, সব দলই বিড করেছিল, সবাই নিতে চেয়েছিল দলে!

Last Updated:
Ipl 2025- প্রথম থেকেই আইপিএলে সিএসকে-র হয়ে খেলছেন ধোনি। তবে তাঁকে অনেক দল নিতে চেয়েছিল। ধোনি অবশ্য সেই সময় সিএসকে ছেড়ে অন্য দলে যেতে চাননি।
advertisement
1/6
আইপিএলের একমাত্র ক্রিকেটার ইনি, সব দলই বিড করেছিল, সবাই নিতে চেয়েছিল দলে!
আজ থেকে শুরু আইপিএল ২০২৫। তবে কলকাতায় আকাশের যা অবস্থা তাতে আজ কেকেআর বনাম আরসিবি-র প্রথম ম্যাচ না হওয়ার সম্ভাবনাই বেশি। এমনকী বৃষ্টির জন্য পণ্ড হতে পারে আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানও। ভারতের ক্রিকেট উৎসব আইপিএল ২০০৮ সালে শুরু হয়েছিল। ওই বছরের আইপিএল নিলাম এখনও অনেকের মনে আছে হয়তো! আইপিএল এখনও বিশ্বের সবচেয়ে জনপ্রিয় লিগ।
advertisement
2/6
প্রথম বছর থেকেই আইপিএল জনপ্রিয়। তবে সেই বছর প্রতিটি ফ্র্যাঞ্চাইজি স্থানীয় ক্রিকেটারদের দলে নেওয়ার ব্যাপারে জোর দিয়েছিল। যেমন- কলকাতায় সৌরভ, মুম্বইতে সচিন। তবে একজন ক্রিকেটার ছিলেন, যাঁকে সব দল পেতে চেয়েছিল।
advertisement
3/6
স্থানীয় ক্রিকেটারদের উপর জোর! ব্যাপারটা অনেকটা মার্কি প্লেয়ার-এর মতো। সচিন কিন্তু বহু বছর ধকে মুম্বই ফ্র্যাঞ্চাইজির সঙ্গে যুক্ত রয়েছেন। প্রথমদিকে সৌরভের সঙ্গেও কেকেআর ম্যানেজমেন্টের সম্পর্ক ছিল ভাল।
advertisement
4/6
আইপিএলের শুরুতে মুম্বই ইন্ডিয়ান্স, নাইট রাইডার্স, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর, কিংস ইলেভেন পাঞ্জাবের মতো দলগুলি তাদের প্রধান খেলোয়াড় হিসেবে কয়েকজনকে বেছে নেয়। তবে এই একজন ক্রিকেটারকে নিতে চেয়েছিল সব দল। সবাই বিড করেছিল তাঁর জন্য। কারণ তাঁর সাফল্যের ঝুলি ছিল পূর্ণ। তাঁকে দলে নেওয়া মানে শক্তিশালী হওয়া।
advertisement
5/6
অনেকেই জানেন না, সেই ক্রিকেটারের নাম এমএস ধোনি। তাঁকে দলে নিতে চেয়েছিল সবাই। তবে ধোনিকে শেষ পর্যন্ত দলে নেয় চেন্নাই সুপার কিংস। আর ধোনির সঙ্গে সিএসকে-র সেই সম্পর্ক কিন্তু এখনও ভাঙেনি।
advertisement
6/6
প্রথম থেকেই আইপিএলে সিএসকে-র হয়ে খেলছেন ধোনি। তবে তাঁকে অনেক দল নিতে চেয়েছিল। ধোনি অবশ্য সেই সময় সিএসকে ছেড়ে অন্য দলে যেতে চাননি। মাঝে সিএসকে-র খেলায় নিষেধাজ্ঞা জারি হয়। তার পর সিএসকে ফেরার পর আবার ধোনিকে দেখা যায় হলুদ জার্সি গায়ে।
বাংলা খবর/ছবি/খেলা/
আইপিএলের একমাত্র ক্রিকেটার ইনি, সব দলই বিড করেছিল, সবাই নিতে চেয়েছিল দলে!
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল