TRENDING:

ইংরেজদের 'শাসন' করে ৫ বিশ্বরেকর্ড ভারতের, ওয়াংখেড়েতে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া

Last Updated:
IND vs ENG: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ফাইনালের টিকিট পাকা করেছে ভারত। একইসঙ্গে ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।
advertisement
1/6
ইংরেজদের 'শাসন' করে ৫ বিশ্বরেকর্ড ভারতের, ওয়াংখেড়েতে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া
মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে চতুর্থবারের জন্য ফাইনালের টিকিট পাকা করেছে ভারত। একইসঙ্গে ম্যাচে রেকর্ডের বন্যা বইয়ে দিয়েছে টিম ইন্ডিয়া।
advertisement
2/6
এই ম্যাচে অসাধারণ ব্যাটিং করে ভারত ৭ উইকেটে ২৫৩ রান তোলে, যা টি-২০ বিশ্বকাপের নকআউট ম্যাচের ইতিহাসে সর্বোচ্চ দলীয় স্কোর। যা অতীতের সব রেকর্ড ভেঙে দেয়।
advertisement
3/6
ম্যাচটিতে ভারত ও ইংল্যান্ড দুই দল মিলিয়ে মোট ৪৯৯ রান করে। ভারত করে ২৫৩, জবাবে ২৪৬ রান করে ইংল্যান্ড। যা টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ সম্মিলিত রান।
advertisement
4/6
শুধু তাই নয়, এটি টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে সর্বোচ্চ রানের নতুন রেকর্ডও গড়েছে ভারত বনাম ইংল্যান্ডের সেমিফাইনাল। এর আগে এই প্রতিযোগিতায় এক ম্যাচে সর্বোচ্চ মোট রান ছিল ৪৫৯।
advertisement
5/6
ভারতের ব্যাটসম্যানরা এই ম্যাচে আক্রমণাত্মক ব্যাটিংয়ের নজির দেখান। পুরো ইনিংসে তারা মোট ১৯টি ছক্কা হাঁকান, যা টি-২০ বিশ্বকাপের একটি ইনিংসে যৌথভাবে সর্বোচ্চ ছক্কার রেকর্ডের সমান।
advertisement
6/6
ম্যাচটিতে মোট ৩৪টি ছক্কা ও ৭৩টি বাউন্ডারি (যার মধ্যে ৩৯টি চার) মারা হয়। টি-২০ বিশ্বকাপের ইতিহাসে এক ম্যাচে এত বেশি বাউন্ডারি ও ছক্কা এর আগে কখনও দেখা যায়নি। ফলে এই ম্যাচটি পরিসংখ্যানের দিক থেকেও বিশেষ গুরুত্ব পেয়েছে।
বাংলা খবর/ছবি/খেলা/
ইংরেজদের 'শাসন' করে ৫ বিশ্বরেকর্ড ভারতের, ওয়াংখেড়েতে ইতিহাস লিখল টিম ইন্ডিয়া
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল