IND vs PAK: কলম্বোয় ভারত-পাক মহাযুদ্ধ! হার্দিক না বুমরাহ, পাকিস্তানের বিরুদ্ধে এক্স-ফ্যাক্টর কে? মুর্শিদাবাদে দাঁড়িয়ে বড় আপডেট দিলেন পাঠান
- Reported by:Koushik Adhikary
- Published by:Ananya Chakraborty
Last Updated:
India vs Pakistan T20 World Cup 2026: কলোম্বোতে টি-২০ বিশ্বকাপে মুখোমুখি ভারত ও পাকিস্তান। গ্রুপ এ-তে দুই দলই সমান পয়েন্টে। প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান সূর্যকুমার যাদবের নেতৃত্বে টিম ইন্ডিয়ার জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।
advertisement
1/6

রবিবাসরীয় ভারত-পাকিস্তান ম্যাচের জন্য মুখিয়ে ক্রিকেটপ্রেমীরা। যাবতীয় বিতর্ক পেরিয়ে অবশেষে কলোম্বোতে মাঠে নামতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী দুই দল।
advertisement
2/6
ভারত এবং পাকিস্তান দুই দলই নিজেদের প্রথম ম্যাচ জিতেছে। দুই দলকেই একটি করে ম্যাচে চাপের মধ্যে পড়তে হয়েছে। পাকিস্তানের বিরুদ্ধে খেলতে নামার আগে বেশ কিছু বিষয়ে চিন্তা থাকছে ভারতের। তবে ভারত আজকের ম্যাচে জিতবে আশাবাদী ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন খেলোয়াড় ইউসুফ পাঠান।
advertisement
3/6
মুর্শিদাবাদ জেলার কান্দিতে একটি অনুষ্ঠানে এসে ইউসুফ পাঠান জানিয়েছেন, আমরা খুবই আশাবাদী। তবে বর্তমানে ভারত খুব ভাল স্থানে রয়েছে বর্তমানে। এবছর টি ২০ বিশ্বকাপে ভাল ফল করবে ভারতীয় ক্রিকেট দলের সদস্যরা।
advertisement
4/6
টি-২০ বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ না খেলার ঘোষণা করেছিল পাকিস্তান। তবে ICC-র চাপের মুখে পড়ে শেষ পর্যন্ত নিজেদের সিদ্ধান্ত প্রত্যাহার করে তারা। সমস্ত নাটক ও জল্পনার অবসান হয়েছে কয়েকদিন আগে। রবিবার বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলতে নামবে তারা।
advertisement
5/6
২০২৬ টি-২০ বিশ্বকাপে ভারত এবং পাকিস্তান এখনও পর্যন্ত দুটো করে ম্যাচ খেলেছে। একদিকে টিম ইন্ডিয়া হারিয়েছে আমেরিকা যুক্তরাষ্ট্র এবং নামিবিয়াকে। অন্যদিকে, নামিবিয়া হারিয়েছে নেদারল্যান্ডস এবং আমেরিকা যুক্তরাষ্ট্রকে। গ্রুপ এ'র পয়েন্ট তালিকায় ভারত এবং পাকিস্তান ২ দলই আপাতত ৪ পয়েন্ট করে পেয়েছে। যদিও নেট রানরেট কম থাকার কারণে পাকিস্তান আপাতত ভারতের নীচে রয়েছে।
advertisement
6/6
ইউসুফ পাঠানের কথায়, ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, ঈশান কিষাণ, সঞ্জু স্যামসন, জসপ্রীত বুমরাহ, বরুণ চক্রবর্তী, আর্শদীপ সিং, কুলদীপ যাদব, মোহম্মদ সিরাজ, রিঙ্কু সিং এবং ওয়াশিংটন সুন্দর তারা সকলেই ভাল খেলবেন এবং ভাল ফল করবেন বলেই আশাবাদী ইউসুফ পাঠান ।