Pakistan Cricket: শুধু আইপিএল নয়, এবার ব্রিটেনের লিগ থেকেও বাদ পড়তে পারেন পাক ক্রিকেটাররা! প্রবল চাপে পিসিবি
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
পাকস্তানি ক্রিকেটারদের জন্য এত দিন আইপিএলের দরজা বন্ধ ছিল। কিন্তু অন্যান্য দেশের ক্রিকেট লিগে দিব্যি খেলছিলেন পাক ক্রিকেটাররা। এবার ইংল্যান্ডের লিগ দ্যা হান্ডরেডে বন্ধ হতে পারে পাক ক্রিকেটারদের খেলা।
advertisement
1/5

পাকস্তানি ক্রিকেটারদের জন্য এত দিন আইপিএলের দরজা বন্ধ ছিল। কিন্তু অন্যান্য দেশের ক্রিকেট লিগে দিব্যি খেলছিলেন পাক ক্রিকেটাররা। এবার ইংল্যান্ডের লিগ দ্যা হান্ডরেডে বন্ধ হতে পারে পাক ক্রিকেটারদের খেলা।
advertisement
2/5
বাস্তবে ভারতের বাইরেও বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগে দল চালান ভারতীয় শিল্পপতিরা। এই দলগুলো সিদ্ধান্ত নিতে চলেছে নিলামে পাকিস্তানি ক্রিকেটারদের দলে না নেওয়ার।
advertisement
3/5
চলতি বছর বেসরকারি বিনিয়োগ বৃদ্ধির জেরে বাড়তে পারে ব্রিটেনের দ্য হান্ডরেড ক্রিকেট লিগের ক্রিকেটারদের বেতন। কিন্তু পাকিস্তানের ক্রিকেটাররা সুযোগ না পেলে তারা এই সুবিধা থেকে বঞ্চিত হতে পারেন।
advertisement
4/5
বিবিসির প্রকাশিত একটি রিপোর্টে প্রকাশিত হয়েছে, "ইংল্যান্ড এবং ওয়েলশ ক্রিকেট বোর্ডের এক সিনিয়র কর্মকর্তা ইঙ্গিত করেছেন, পাকিস্তান ক্রিকেটারদের শুধু সেই ফ্র্যাঞ্জাইজিরাই নিতে পারেন যারা আইপিএলে নেই"।
advertisement
5/5
দ্যা হান্ডরেডে মোট আটটি দল অংশ নেবে, যার মধ্যে চারটি দল আইপিএলের দলগুলির মালিকরা নিয়ন্ত্রণ করেন। সেই চার দলের মধ্যে রয়েছে, ম্যাঞ্চেস্টার সুপার জায়ান্টস, এমআই লন্ডন, সাদার্ন ব্রেভ এবং সানরাইজার্স লিডস। এই দলগুলি যদি পাকিস্তানি ক্রিকেটারদের না কেনে তা হলে চাপে পড়তে পারে পিসিবি। শুধু তাই নয় আইপিএল, দ্যা হান্ডরেডের ঢেউ যে অন্য কোনও দেশে দেখা যাবে না তা-ও নিশ্চিত ভাবে বলা যায় না।