TRENDING:

Sarfaraz Khan: অভিষেকে ব্যাটে 'বিদ্রোহ' সরফরাজের! নিয়তির ফেরে মাঠ ছাড়লেন চোখের জলে

Last Updated:
Sarfaraz Khan: দীর্ঘ দিনের লড়াইয়ের পর অবশেষে স্বপ্নপূরণ। জাতীয় দলের টুপি মাথায় উঠল সরফরাজ খানের। অভিষেক টেস্টে ৬২ রানের ঝকঝকে ইনিংস খেলেন তিনি।
advertisement
1/6
অভিষেকে ব্যাটে 'বিদ্রোহ' সরফরাজের! নিয়তির ফেরে মাঠ ছাড়লেন চোখের জলে
দীর্ঘ দিনের লড়াইয়ের পর অবশেষে স্বপ্নপূরণ। জাতীয় দলের টুপি মাথায় উঠল সরফরাজ খানের। লাগাতার ঘরোয়া ক্রিকেটে রান করেও মিলছিল না সুযোগ। বোর্ডের বিরুদ্ধে সুরও চড়িয়েছিলেন সরফরাজ। সব তিক্ততা ভুলে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে অভিশেক হল বিদ্রোহী সরফরাজের।
advertisement
2/6
জাতীয় দলের টুপি পেয়ে আবেগ সামলাতে পারেননি সরফরাজ খান। অনিল কুম্বলের হাত থেকে টুপি নিয়ে কেঁদেও ফেলেন তিনি। কিছুটা দূরে দাঁড়িয়ে ছেলের কেরিয়ারের স্মরণীয় মুহূর্তের সাক্ষী থাকেন সরফরাজের বাবা-মা। বাবাকে গিয়ে টুপি দেখাতেই আবেগ ধরে রাখতে পারেননি নওশাদও।
advertisement
3/6
এরপর ম্য়াচে রোহিত শর্মা শতরান করার পর আউট হতেই জাতীয় দলের জার্সি গায়ে প্রথমবার ২২ গজে নামেন সরফরাজ খান। ঘরোয়া ক্রিকেটে যে ভাল ফর্মে রয়েছেন সরফরাজ তা প্রথম থেকেই বুঝিয়ে দেন ডান হাতি ব্যাটার।
advertisement
4/6
শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ব্যাটিং করেন সরফরাজ। নিজের স্বভাবজাত ক্রিকেট খেলেন। রবীন্দ্র জাদেজার সঙ্গে গুরুত্বপূর্ণ পার্টনারশিপ করেন। জুটিতে ৭৭ রান যোগ করেন সরফরাজ ও জাদেজা।
advertisement
5/6
নিজের অর্ধশতরানও পূরণ করেন সরফরাজ খান। একটা সময় মনে হচ্ছিল বড় স্কোরের দিকে এগোচ্ছেন সরফরাজ। ঠিক তখনই ভাগ্যের বিড়ম্বনায় জাদেজার সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট হয়ে সাজঘরে ফেরেন সরফরাজ।
advertisement
6/6
৬৬ বলে ৬২ রানের ইনিংস খেলে আউট হন সরফরাজ খান। ৯টি চার ও ১টি ছয়ে সাজানো তাঁর ইনিংস। কিন্তু সেট হয়েও সেঞ্চুরি হাতছাড়া হওয়ায় চোখের জলে মাঠ ছাড়েন সরফরাজ খান। হতাশ দেখায় তাঁর বাব নওশাদকে।
বাংলা খবর/ছবি/খেলা/
Sarfaraz Khan: অভিষেকে ব্যাটে 'বিদ্রোহ' সরফরাজের! নিয়তির ফেরে মাঠ ছাড়লেন চোখের জলে
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল