IND VS ZIM : নেট রানরেট নিয়ে যেতে হবে প্লাসে! জিম্বাবুয়ের বিরুদ্ধে কী করতে হবে ভারতকে? রইল পুরো তথ্য
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND VS ZIM: সুপার এইটে টিকে থাকতে হলে ভারতের পরের ২ ম্যাচ ডু অর ডাই লড়াই। জয়ের সঙ্গে সঙ্গে ভারতকে নেট রানরেটও বাড়িয়ে রাখতে হবে।
advertisement
1/6

গ্রুপ পর্বে ৪টি ম্যাচ জিতে সুপার এইটে পৌছেছিল ভারতীয় দল। কিন্তু দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচেই খেতে হয়েছে বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার ভারতের সেমির অঙ্ক কঠিন হয়ে গিয়েছে। বড় ব্যবধানে হারে নেট রান রেটও ভারতের খারাপ হয়ে গিয়েছে।
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপের সুপার এইট পর্বের গ্রুপ ওয়ানের রানরেটে বর্তমানে ওয়েস্ট ইন্ডিজ +৫.৩৫০। দ্বিতীয় দক্ষিণ আফ্রিকা +৩.৮০০, তৃতীয় ভারত -৩.৮০০, শেষে জিম্বাবুয়ে -৫.৩৫০। সকলেই একটি করে ম্যাচ খেলেছে।
advertisement
3/6
সুপার এইটে টিকে থাকতে হলে ভারতের পরের ২ ম্যাচ ডু অর ডাই লড়াই। জয়ের সঙ্গে সঙ্গে ভারতকে নেট রানরেটও বাড়িয়ে রাখতে হবে। ভারতের পরের প্রতিপক্ষ জিম্বাবুয়ে। শেষ প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ফলে জিম্বাবুয়ে অপেক্ষাকৃত সহজ প্রতিপক্ষ। তাই রানরেট ভাল জায়গায় আনতে জিম্বাবুয়ে ম্যাচকেই টার্গেট করতে হবে।
advertisement
4/6
চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়াম-এ ম্যাচটি হবে। হিসেব বলছে, নেট রান রেট প্লাসে নিয়ে যেতে হলে ভারতকে অন্তত ৭৬ রানে জিততেই হবে। এর কম ব্যবধানে জিতলে রান রেটের ঘাটতি কাটানো কঠিন হয়ে যাবে।
advertisement
5/6
ধরা যাক ভারত আগে ব্যাট করে ২০০ রান করল। সে ক্ষেত্রে প্রতিপক্ষকে ১২৪ রানের মধ্যে অলআউট করতে পারলেই রান রেট পাল্সে যাবে। জয়ের ব্যবধান যত বাড়বে, ততই তাদের অবস্থান শক্ত হবে এবং পরের ম্যাচের আগে চাপ কিছুটা কমবে।
advertisement
6/6
কিন্তু যদি জিম্বাবুয়ে আগে ব্যাট করে তাহলে ভারতের চাপ আরও বেশি হবে। জিম্বাবুয়ে যদি আগে ব্যাট করে ১৫০ রান তোলে, তাহলে ভারতকে মাত্র ১১ ওভারের মধ্যে লক্ষ্য তাড়া করে জিততে হবে। আবার তারা যদি ১৮০ রান করে, তাহলে প্রায় ১১.৪ ওভারের মধ্যেই জিততে হবে, যা বাস্তবে বেশ কঠিন চ্যালেঞ্জ।