IND vs ZIM: ব্যাটেই দিলেন সমালোচকদের জবাব! নিজের মেজাজেই রানে ফিরলেন অভিষেক শর্মা
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs ZIM: বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার তিনি। কিন্তু টি-২০ বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচে শূন্য রান ও চতুর্থ ম্যাচে ১৫ রান করার পর দলে তার জায়গা পাওয়া নিয়ে উঠছিল প্রশ্ন। অবশেষে সমালোকদের ব্যাটেই জবাব দিলেন অভিষেক শর্মা।
advertisement
1/5

বিশ্বের পয়লা নম্বর টি-২০ ব্যাটার তিনি। কিন্তু টি-২০ বিশ্বকাপের প্রথম ৩ ম্যাচে শূন্য রান ও চতুর্থ ম্যাচে ১৫ রান করার পর দলে তার জায়গা পাওয়া নিয়ে উঠছিল প্রশ্ন। অবশেষে সমালোকদের ব্যাটেই জবাব দিলেন অভিষেক শর্মা।
advertisement
2/5
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই সুপার এইট পর্বে ভারতের বাকি দুই ম্যাচ ডু অর ডাই। ফলে দলের বিপদে ফের একবার জ্বলে উঠল অভিষেক শর্মার ব্যাট। বুঝিয়ে দিলেন এত তাড়াতাড়ি ফুড়িয়েন যাননি তিনি।
advertisement
3/5
জিম্বাবোয়ের বিরুদ্ধে ইনিংসের শুরু থেকে একটু অন্য অভিষেক শর্মাকে দেখা যায়। প্রথম বল থেকে বড় শটে না গিয়ে সিঙ্গেল খেলেছেন, পিচে একটু থিতু হয়েছেন আর সেট হতেই খেলেছেন নিজের একের পর এক ট্রেড মার্ট শট।
advertisement
4/5
প্রথমে সঞ্জু স্যামসনের সঙ্গে ৪৮ রান ও ইশান কিশানের সঙ্গে ৭২ রানের পার্টনারশিপ করে দলকে শক্ত ভিত গড়ে দেন। স্পিনারদের ভাল বলে সম্মাব দেওয়ার পাশাপাশি খারাপ বলে স্টেপ আউট করে হাঁকিয়েছেন ছক্কা।
advertisement
5/5
২৬ বলে নিজের হাফ সেঞ্চুরি পূরণ করেন অভিষেক শর্মা। নিজের দুশোর কাছাকাছি স্ট্রাইকরেটও বজায় রাখেন ভারতের তারকা ওপেনার। হাফ সেঞ্চুরির সময় ৩টি চার ও ৪টি ছয় মারেন অভিষেক। শেষ পর্যন্ত ৩০ বলে ৫৫ রান করে আউট হন তিনি।