IND vs PAK: নিজেদের পাতা ফাঁদেই ফাঁসবে পাকিস্তান! চোখে দেখবে সর্ষে ফুল! পাক বধের প্ল্যান তৈরি ভারতের!
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: ভারত-পাকিস্তান মেগা ম্যাচ ঘিরে ইতিমধ্যেই চড়তে শুরু করেছে পারদ। সুপার সানডেতে যারা জয় পাবে গ্রুপ টপ করা একপ্রকার নিশ্চিত হয়ে যাবে।
advertisement
1/6

টি-২০ বিশ্বকাপের প্রথম দুটি ম্যাচ ঘরের মাঠে খেলেছে ভারত। রবিবার পাকিস্তানের বিরুদ্ধে মেগা ম্যাচ। তবে এই ম্যাচ হচ্ছে নিউট্রাল ভেন্যুতে। শ্রীলঙ্কার কলম্বোতে হাইভোল্টেজ ম্যাচ ঘিরে চড়ছে পারদ।
advertisement
2/6
আর প্রেমাদাসা স্টেডিয়ামের উইকেট এমনতি স্পিন সহায়ক হয়ে থাকে। প্রথম ২ ম্যাচে স্পিনের বিরুদ্ধে ভারতের দুর্বলতাও সামনে এসেছে। পাকিস্তান দল মোট ৬ স্পিনার নিয়ে দল সাজাতে পারে বলেও খবর।
advertisement
3/6
এমন পরিস্থিতিতে ভারতীয় দল কলম্বোতে পাকিস্তানের বিরুদ্ধে কেমন বোলিং অ্যাটাক সাজায় তা নিয়ে চলছে জোর জল্পনা। স্পিন সহায়ক উইকেটের সুবিধা নিতে ভারতীয় দলও নতুন রণনীতিতে খেলতে পারে।
advertisement
4/6
এমনিতেই ভারতীয় দলের একাদশে বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল একাদশে ছিলেন। পাকিস্তানের বিরুদ্ধে সেখানে দলে আরও ২ স্পিনার যোগ করতে পারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট।
advertisement
5/6
লোয়ার মিডিল অর্ডারে রিঙ্কু সিংয়ের বদলে দলে ফিরতে পারেন স্পিন অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দর ও অর্শদীপ সিংকে পাকিস্তান ম্যাচে বিশ্রাম দিয়ে কুলদীপ যাদবকে খেলাতে পারে ভারতীয় দল। এছাড়া পার্টটাইম স্পিনার হিসেবে রয়েছে অভিষেক শর্মা।
advertisement
6/6
ফলে পাকিস্তানের ৬ স্পিনারের চালকে চ্যালেঞ্জ করে ভারতীয় দলও যদি একগুচ্ছ স্পিন অপশন নিয়ে প্রথম একাদশ গঠন করে অবাক হওয়ার কিছু থাকবে না। শেষ পর্যন্ত গম্ভীর ও সূর্যকুমার কোন সিদ্ধান্ত নেয় সেটাই দেখার।