IND vs PAK: পাকিস্তান ম্যাচে ফেল করলে কেরিয়ার শেষ! লাস্ট চান্স ভারতীয় তারকার?
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK: আগামী ১৫ ফেব্রুয়ারি ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। কলম্বোয় হবে এই মেগা ফাইট। সব টালবাহানা মিটে যাওয়ায় ক্রিকেট প্রেমিরা এখন এই ডুয়েল দেখার অপেক্ষায়।
advertisement
1/5

আগামী ১৫ ফেব্রুয়ারি ফের একবার ২২ গজে মুখোমুখি হতে চলেছে দুই চিরপ্রতিদ্বন্দ্বি দেশ ভারত ও পাকিস্তান। কলম্বোয় হবে এই মেগা ফাইট। সব টালবাহানা মিটে যাওয়ায় ক্রিকেট প্রেমিরা এখন এই ডুয়েল দেখার অপেক্ষায়।
advertisement
2/5
তবে পাকিস্তান ম্যাচে ভারতের ব্যাটিং লাইনআপ কেমন হবে তা নিয়ে রয়েছে জল্পনা। কারণ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে খেলার সময় অসুস্থ হয়ে পড়েছিলেন অভিষেক শর্মা। এমনকী হাসপাতালেও ভর্তি করা হয়েছিল তাকে।
advertisement
3/5
বর্তমানে হাসপাতাল থেকে ছাড়া পেলেও অভিষেক পুরোপুরি ম্যাচ ফিট হয়ে উঠতে পেরেছেন কিনা তা নিয়ে প্রশ্ন রয়েছে। দলের তরফ থেকে এখনও কোনও আপডেট মেলেনি। ফলে তার পাকিস্তান ম্যাচে খেলার সম্ভাবনাও প্রশ্নের মুখে।
advertisement
4/5
এমন পরিস্থিতিতে ফের ওপেনিংয়ে ইশান কিশানের সঙ্গে দেখা যেতে পারে স‍ঞ্জু স্যামসনকে। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ পারফরম্যান্সের পর একাদশ থেকে বাদ পড়েছিলেন সঞ্জু। কিন্তু অভিষেকের অসুস্থতা তাকে ফের সুযোগ এনে দেয়।
advertisement
5/5
নামিবিয়ার বিরুদ্ধে শুরুটা ভাল করলেও ৮ বলে ২২ রান করে আউট হন সঞ্জু স্যামসন। ফলে পাকিস্তান ম্যাচে একাদশে থাকলে তা সঞ্জুর কাছে অগ্নি পরীক্ষা হতে চলেছে। এত বড় ম্যাচে ফ্লপ করলে তার আর সুযোগ পাওয়াটা প্রশ্ন চিহ্নের মুখে চলে যেতে পারে।