IND vs PAK: পাকিস্তান হারিয়ে বিশ্বরেকর্ড ভারতের! যা আর কোনও দেশ পারেনি ক্রিকেট ইতিহাসে
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
IND vs PAK:টি২০ বিশ্বকাপে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স করে দুরন্ত জয়ে পেয়েছে টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচ জিতল ভারত।
advertisement
1/5

রবিবার কলম্বোতে টি২০ বিশ্বকাপে ব্যাটে-বলে দাপুটে পারফরম্যান্স করে দুরন্ত জয়ে পেয়েছে টিম ইন্ডিয়া। চিরপ্রতিদ্বন্দ্বি পাকিস্তানকে ৬১ রানে হারিয়ে টুর্নামেন্টে টানা তৃতীয় ম্যাচ জিতল ভারত। এই জয়ে ভারত গ্রুপ থেকে প্রথম দল হিসেবে সুপার এইটে যোগ্যতা অর্জন করেছে।
advertisement
2/5
ম্যাচে আগে ব্যাট করে ভারত ২০ ওভারে ১৭৫ রান তোলে ৬ উইকেট হারিয়ে। জবাবে পাকিস্তানের ব্যাটিং ভেঙে পড়ে এবং তারা ১৮ ওভারে ১১৪ রানে অলআউট হয়ে যায়। ভারতের বোলাররা শুরু থেকেই নিয়ন্ত্রণে রেখে ও উইকেট শিকার করে প্রতিপক্ষকে চাপে রাখে।
advertisement
3/5
এই জয়ের মাধ্যমে টি২০ বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের মোট জয় দাঁড়াল আটটি, যা এক প্রতিপক্ষের বিরুদ্ধে সর্বাধিক জয়ের বিশ্বরেকর্ড। আগে কোনো দলই এই প্রতিযোগিতায় একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ছয়টির বেশি ম্যাচ জিততে পারেনি।
advertisement
4/5
তবে ইতিহাসে একবার পাকিস্তান ভারতের বিরুদ্ধে জিতেছিল। সেই ম্যাচটি হয়েছিল দুবাইতে ২০২১ সালে, যখন বাবর আজমের নেতৃত্বে পাকিস্তান ১০ উইকেটে জয় পেয়েছিল। সেটিই এখন পর্যন্ত ভারতের একমাত্র হার।
advertisement
5/5
সামগ্রিক টি২০ আন্তর্জাতিক পরিসংখ্যানে ভারত ১৭ ম্যাচের মধ্যে ১৪টিতে জিতেছে পাকিস্তানের বিরুদ্ধে। বিশেষ করে অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে সব ম্যাচেই জয় পেয়েছে দলটি।