TRENDING:

কারা থাকছে দলে? কারা পড়ছে বাদ? সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের একাদশে চমক! জেনে নিন বিস্তারিত

Last Updated:
IND vs ENG T20 World Cup 2026 Semi final: টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (৫ মার্চ) মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে।
advertisement
1/7
কারা থাকছে দলে? কারা পড়ছে বাদ? সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের একাদশে চমক!
টি-২০ বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে বৃহস্পতিবার (৫ মার্চ) মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। ম্যাচটি অনুষ্ঠিত হবে মুম্বইয়ের ঐতিহাসিক ওয়াংখেড়ে স্টেডিয়ামে। দুই শক্তিশালী দলের লড়াই ঘিরে সমর্থকদের মধ্যে তুমুল উত্তেজনা। ফাইনালে ওঠার লক্ষ্য একে অপরকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ সূর্যকুমার যাদব ও হ্যারি ব্রুকের দল।
advertisement
2/7
এই আসরে ইংল্যান্ড কৌশলগত ও পরিকল্পিত ক্রিকেট খেলেছে। গ্রুপ ‘সি’-তে চার ম্যাচের মধ্যে তিনটি জিতে তারা দ্বিতীয় স্থানে শেষ করে। নেপাল, স্কটল্যান্ড ও ইতালির বিপক্ষে জয় পেলেও ওয়েস্ট ইন্ডিজের কাছে ৩০ রানে হারে তারা। তবে সুপার এইট পর্বে হ্যারি ব্রুকের নেতৃত্বে দুর্দান্ত ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড এবং তিনটি ম্যাচই জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়। ফলে আত্মবিশ্বাস নিয়েই সেমিফাইনালে নামছে থ্রি লায়ন্স।
advertisement
3/7
অন্যদিকে ভারত গ্রুপ পর্বে ছিল অপরাজিত। চার ম্যাচেই জয় পায় তারা। যদিও সুপার এইটের শুরুতে দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যায় সূর্যকুমার যাদবের দল। তবে পরের দুটি ম্যাচ জিতে নকআউট নিশ্চিত করে বর্তমান চ্যাম্পিয়নরা। আগের বিশ্বকাপ সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর স্মৃতি তাদের আত্মবিশ্বাস আরও বাড়াবে।
advertisement
4/7
ম্যাচটি শুরু হবে ভারতীয় সময় সন্ধ্যা ৭টায়। সম্প্রচার হবে জিওস্টার নেটওয়ার্কে এবং লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিওহটস্টার অ্যাপ ও ওয়েবসাইটে। ওয়াংখেড়ের পিচ সাধারণত ব্যাটিং সহায়ক। ছোট বাউন্ডারি ও সমতল উইকেটের কারণে বড় স্কোর হওয়ার সম্ভাবনা থাকে।
advertisement
5/7
টি-২০তে দুই দলের মুখোমুখি লড়াইয়ে এখন পর্যন্ত ২৯টি ম্যাচ হয়েছে। এর মধ্যে ভারত জিতেছে ১৭টি এবং ইংল্যান্ড ১২টি। পরিসংখ্যান ভারতের পক্ষে থাকলেও সেমিফাইনালের মতো বড় মঞ্চে যে কোনো কিছুই ঘটতে পারে। তাই ক্রিকেটপ্রেমীরা অপেক্ষায় রয়েছেন এক রোমাঞ্চকর লড়াই দেখার জন্য।
advertisement
6/7
ভারতের বিরুদ্ধে ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: ফিল সল্ট, জস বাটলার (উইকেটকিপার), হ্যারি ব্রুক (অধিনায়ক), জ্যাকব বেটেল, টম ব্যান্টন, স্যাম কারান, উইল জ্যাকস, লিয়াম ডসন, রিহান আহমেদ, জোফরা আর্চার, আদিল রশিদ।
advertisement
7/7
ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিষাণ, সূর্যকুমার যাদব (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রিত বুমরাহ।
বাংলা খবর/ছবি/খেলা/
কারা থাকছে দলে? কারা পড়ছে বাদ? সেমিফাইনালে ভারত-ইংল্যান্ডের একাদশে চমক! জেনে নিন বিস্তারিত
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল