T20 World Cup 2026 : ইডেনে টি-২০ বিশ্বকাপ সেমিফাইনাল না হলে টিকিটের টাকা ফেরত পাবেন? ICC-র বড় ঘোষণা, জেনে রাখুন
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
T20 World Cup 2026 : আইসিসি জানিয়ে দিয়েছে, টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ১ ও ফাইনাল সরে গেলে দর্শকদের চিন্তা করার কোনও কারণ নেই। টিকিটের টাকা ফেরত দেওয়া হবে।
advertisement
1/7

জমে গেছে টি-২০ বিশ্বকাপ। সুপার এইট থেকে সেমিফাইনালে প্রথম দল হিসেবে জায়গা পাকা করে ফেলেছে ইংল্যান্ড। ভারতীয় দলের এখনও সেমিতে ওঠার রাস্তা কঠিন। এরই মধ্যে পাকিস্তানেরও শেষ চারে ওঠার অঙ্ক জটিল হয়ে দাঁড়িয়েছে।
advertisement
2/7
সেমি ফাইনাল ও ফাইনালের ভেন্যু নিয়ে চারপাশে আলোচনা চলছে। পাকিস্তান বা শ্রীলঙ্কা শেষ চারে উঠলে কলকাতা ও আহমেদাবাদ থেকে সরে যাবে ম্যাচ। তখন কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে ম্যাচ হবে।
advertisement
3/7
বিশ্বকাপের সেমি ও ফাইনাল নিয়ে অনিশ্চয়তার মাঝে টিকিট বিক্রি শুরু করে দিয়েছে আইসিসি। এখন প্রশ্ন হল, ইডেন থেকে যদি ম্যাচ সরে যায়, তা হলে কি টিকিটের টাকা ফেরত পাওয়া যাবে?
advertisement
4/7
২৪ ফেব্রুয়ারি মঙ্গলবার ICC-র তরফে মেইল করে টিকিট বিক্রির কথা জানানো হয়। সন্ধে সাতটা থেকে শুরু হয়ে যায় টিকিট বিক্রি। তবে সেমি ও ফাইনালের ভেন্যুই এখনও চূড়ান্ত নয়। তা হলে কোন ভরসায় টিকিট কাটবেন সমর্থকরা? ম্যাচের ভেন্যু পাল্টে গেলে কী হবে? এই নিয়েও ঘোষণা করল আইসিসি।
advertisement
5/7
আইসিসি জানিয়ে দিয়েছে, টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সেমিফাইনাল ১ ও ফাইনাল সরে গেলে দর্শকদের রিফান্ড করা হবে। অর্থাৎ টিকিটের টাকা ফেরত পেয়ে যাবেন দর্শকরা।
advertisement
6/7
টি-২০ বিশ্বকাপের প্রথম সেমিফাইনালের ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। কলম্বো নয়তো কলকাতায় খেলা হবে সেমির ম্যাচ। পাকিস্তান সেমিফাইনালে উঠলে ৪ মার্চ কলম্বোয় প্রেমদাসা স্টেডিয়ামে খেলবে। শ্রীলঙ্কা সেমিতে উঠলেও কলম্বোয় খেলা হবে। ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যে কোনও দল সেমিতে না উঠলে ম্যাচ হবে ইডেনে।
advertisement
7/7
পাকিস্তান বা শ্রীলঙ্কা টি-২০ বিশ্বকাপের ফাইনালে উঠলে ম্যাচ সরবে কলম্বোতে। না হলে ফাইনাল ম্যাচ আয়োজিত হবে আমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে।