TRENDING:

Suryakumar Yadav: দলে ফেরার জন্য প্রস্তুত এই ক্রিকেটার, আমেরিকাকে হারানোর পরেই কী ঘোষণা সূর্যকুমারের?

Last Updated:
Suryakumar Yadav statement on Washington Sundar: ওয়াংখেড়েতে আমেরিকাকে হারিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল ভারত। তবে এই প্রত্যাশিত জয়ে ভারত যে ভাবে ব্যাট করল তা অপ্রত্যাশিত ছিল। সূর্যকুমার যাদব বাদে ব্যর্থ ভারতের ব্যাটিং।
advertisement
1/6
দলে ফেরার জন্য প্রস্তুত এই ক্রিকেটার, আমেরিকাকে হারানোর পরেই কী ঘোষণা সূর্যকুমারের?
অধিনায়কের ইনিংসই খেলেছেন সূর্যকুমার যাদব। তিনি না থাকলে হয়তো বিশ্বকাপের শুরুতেই অঘটন ঘটত। তা হতে দেননি ভারত অধিনায়ক। তাঁর ৪৯ বলে ৮৪ রানের ইনিংসে ভারত ১৬১ রানে পৌঁছেছে।
advertisement
2/6
শনিবার ওয়াংখেড়েতে ২৯ রানে USA-কে হারায় ভারত। টিম ইন্ডিয়ার ইনিংস চলাকালীন কোচ গৌতম গম্ভীরকে দেখা যায় মাঠে নামতে। তিনি গিয়ে সূর্যকে কী নির্দেশ দিয়েছিলেন তা ফাঁস করলেন ভারত অধিনায়ক। (Photo: AP)
advertisement
3/6
ম্যাচের পরে চোট পাওয়া খেলোয়াড় ওয়াশিংটন সুন্দরকে নিয়েও একটা বড় আপডেট পাওয়া গিয়েছে। অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট করে দিয়েছেন যে ওয়াশিংটন নামিবিয়ার সঙ্গে ম্যাচেই দলে যোগ দেবেন ৷ এর আগে বলা হচ্ছিল ওয়াশিংটন সুন্দর হয়তো টুর্নামেন্ট থেকেই বাদ পড়তে পারে ৷ কিন্তু ও দ্রুত ফিট হচ্ছে, যা টিম ইন্ডিয়ার জন্য অবশ্যই ভাল খবর ৷ (Photo: AP)
advertisement
4/6
এর পাশাপাশি অধিনায়ক সূর্যকুমার আমেরিকার বিরুদ্ধে ম্যাচে টপ অর্ডার-এর ব্যর্থতা আর মুম্বই-এর পিচ নিয়েও কথা বলেছেন। তিনি বলেছেন, “শুধু আমি-ই জানি আমি কতটা চাপের মধ্যে ছিলাম। যদিও আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি আর আমার নিজের ওপর বিশ্বাস ছিল যে যদি আমি শেষ পর্যন্ত খেলি তাহলে আমরা ভাল অবস্থায় পৌঁছাতে পারি। আমি এখানে অনেক ক্রিকেট খেলেছি তাই আমি জানতাম এখানে কিভাবে ব্যাটিং করতে হয়। কিউরেটর আর গ্রাউন্ডস্টাফ চেষ্টা করেছে কিন্তু অনেক কিছু তাদের নিয়ন্ত্রণে থাকে না, কিন্তু আমরা আরও ভাল ব্যাটিং করতে পারতাম। আজ এই শিক্ষা হয়েছে যে আমাদের পার্টনারশিপ গড়ে তোলার উপর মনোযোগ দিতে হবে।” (Photo: AP)
advertisement
5/6
ম্যাচের সেরা হয়ে সূর্যকুমার আরও বলেন, “আমি জানতাম এটা ১৮০-১৯০ রানের উইকেট নয়। ১৪০ রানের উইকেট। ১৪ ওভারের পর গৌতি ভাই মাঠে গিয়ে আমাকে বলে, ‘তোকে শেষ পর্যন্ত থাকতে হবে। তুই থাকলে শেষ দিকে রান হয়ে যাবে।’ গৌতি ভাই আমার উপর ভরসা দেখিয়েছে। সেই ভরসার দাম দিতে পেরেছি।” (Photo: AP)
advertisement
6/6
এদিক রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটের দ্বিতীয় দিন। আজও তিনটি ম্যাচ রয়েছে। খেলবে নিউজিল্যান্ড, ইংল্যান্ড এবং শ্রীলঙ্কা। সকাল ১১টায় নিউজিল্যান্ড মুখোমুখি হবে আফগানিস্তানের। খেলা চেন্নাইয়ে। এরপর বিকেল ৩টে থেকে লড়াই ইংল্যান্ড এবং নেপালের। এই ম্যাচ হবে মুম্বইয়ে। সন্ধ্যা ৭টা থেকে ঘরের মাঠে খেলবে শ্রীলঙ্কা। তাদের সামনে আয়ারল্যান্ড। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিওহটস্টার অ্যাপে। (Photo: AP)
বাংলা খবর/ছবি/খেলা/
Suryakumar Yadav: দলে ফেরার জন্য প্রস্তুত এই ক্রিকেটার, আমেরিকাকে হারানোর পরেই কী ঘোষণা সূর্যকুমারের?
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল