TRENDING:

ICC T20 World Cup 2026: সেমিফাইনালে অভিষেকের বদলে রিঙ্কু? ওপেনিংয়ে সঞ্জুর সঙ্গে ইশান? কেমন হতে পারে প্রথম একাদশ

Last Updated:
ICC T20 World Cup 2026: সেমিফাইনালে উঠলেও ভারতের প্রধান চিন্তার কারণ অভিষেক শর্মা। ব্যাটিংয়েই শুধু ভারতকে ডোবাচ্ছেন না, ফিল্ডিংয়ে গত ম্যাচে দুটো ক্যাচ মিস করে দলকে বিপদে ফেলেছেন তিনি। কেমন হতে পারে প্রথম একাদশ?
advertisement
1/5
সেমিফাইনালে অভিষেকের বদলে রিঙ্কু? ওপেনিংয়ে সঞ্জুর সঙ্গে ইশান? কেমন হতে পারে প্রথম একাদশ
সেমিফাইনালে উঠলেও ভারতের প্রধান চিন্তার কারণ অভিষেক শর্মা। ব্যাটিংয়েই শুধু ভারতকে ডোবাচ্ছেন না, ফিল্ডিংয়ে গত ম্যাচে দুটো ক্যাচ মিস করে দলকে বিপদে ফেলেছেন তিনি।
advertisement
2/5
দলের জন্য আর একটি চিন্তার বিষয় হল শিবম দুবের বোলিং। ইংল্যান্ড ম্যাচ কঠিন হতে চলেছে, এই ম্যাচে শিবম দুবে বা অভিষেক শর্মার ভুল দলকে বিপাকে ফেলতে পারে। অনেকে দাবি তুলছেন রিঙ্কু সিংকে অভিষেক শর্মার বদলে প্রথম দলে সুযোগ দিতে।
advertisement
3/5
ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একাদশে কোনও পরিবর্তন হবে?ভারত আবার জয়ের পথে ফিরেছে, তাই গম্ভীর জেতা দলে কোনও পরিবর্তন করতে চাইবেন না। তবে ভারতের বোলিং নিয়ে চিন্তার বিষয় অবশ্যই রয়েছে। তাদের বোলিং নিয়ে প্রশ্ন উঠছে—ভারত নেদারল্যান্ডসের বিরুদ্ধে ১৭৬, জিম্বাবোয়ের বিরুদ্ধে ১৮৪, আর ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ১৯৫ রান দিয়েছে। তাই বোলিং নিয়েও প্রশ্ন উঠছে।
advertisement
4/5
কুলদীপকে কি আবার দলে নেওয়া হবে? যদি হয়, তাহলে কাকে বাদ দেওয়া হবে? জসপ্রীত বুমরা এবং বরুণ চক্রবর্তী (ভারতের হয়ে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি উইকেট পেয়েছেন)। তাই মনে করা হচ্ছে বুমরা, বরুণ এবং দলে থাকবেনই। অন্য দিকে অক্ষর প্যাটেলকে বাদ দিলে দলের ব্যাটিংয়ে একটা অপশন কমে যাবে। তাই ভারত সম্ভবত অপরিবর্তিত একাদশই খেলাবে।
advertisement
5/5
ইংল্যান্ডের বিরুদ্ধে সেমিফাইনালের জন্য ভারতের সম্ভাব্য একাদশ: সঞ্জু স্যামসন (উইকেটকিপার), অভিষেক শর্মা, ইশান কিসান, সূর্যকুমার যাদব (ক্যাপ্টেন), হার্দিক পান্ডিয়া, তিলক বর্মা, শিবম দুবে, অক্ষর প্যাটেল, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, জসপ্রীত বুমরা
বাংলা খবর/ছবি/খেলা/
ICC T20 World Cup 2026: সেমিফাইনালে অভিষেকের বদলে রিঙ্কু? ওপেনিংয়ে সঞ্জুর সঙ্গে ইশান? কেমন হতে পারে প্রথম একাদশ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল