Hardik Pandya Girlfriend: গালে চুম্বন, জয়ের রাতে মাঠেই গলা জড়িয়ে আদর! ‘আমার স্ত্রী পাশে না থাকলে,’ প্রেমিকা মাহিকাকে নিয়ে সাহসী ‘ঘোষণা’ হার্দিকের
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
ভারতের তিন তারকা ব্যাটারের হাতে শেষ কিউয়ি বোলিং। অভিষেক শর্মা ২১ বলে ৫২, ৪৬ বলে ৮৯ রান সঞ্জু স্যামসনের, ২৫ বলে ৫৪ রান ঈশান কিষাণের। তিন ব্যাটারের তাণ্ডবের সামনে অসহায় দেখাচ্ছিল লকি ফার্গুসন, ম্যাট হেনরিদের। ভারতের রান শেষ হয় ২৫৫-তে। ৫ উইকেটে।
advertisement
1/7

‘মাহিকা যবে থেকে আমার জীবনে এসেছে...,’ বিশ্বকাপ জয়ের পরে বান্ধবীকে নিয়ে আবেগপ্রবণ হয়ে পড়লেন হার্দিক পাণ্ডিয়া৷ প্রেমিকা মাহিকাও আদরে ভরিয়ে দিলেন হার্দিককে, ভরা মাঠের মাঝেই৷
advertisement
2/7
গণমাধ্যমের কাছে যতদূর খবর, এখনও সাত পাকে বাঁধা পড়েননি হার্দিক এবং মাহিকা৷ তা সত্ত্বেও মাহিকার অবদান সম্পর্ক বলতে গিয়ে তাঁকে নিজের ‘স্ত্রী’ হিসাবেই উল্লেখ করলেন হার্দিক৷ বডোদরার অলরাউন্ডার জানালেন, মাহিকা তাঁর জীবনে আসার পর সবকিছুই জয়ময় হয়ে গিয়েছে। নিজেকে বদলে ফেলার কৃতিত্ব বিলিয়ে দিলেন ব্যক্তিগত সহকারীদের।
advertisement
3/7
হার্দিক বলেছেন, ‘‘গত বিশ্বকাপের পর থেকে বেশ কঠিন সময়ের মধ্যে দিয়ে গিয়েছি। অনেক কিছু ঘটেছে আমার জীবনে। সে সব থেকে নিজেকে মুক্ত করে পঞ্চম বার ফিরে আসাটা সহজ ছিল না।’’
advertisement
4/7
মাহিকাকে নিয়ে উচ্ছ্বসিত হার্দিক আরও বলেছেন, ‘‘মাহিকা যবে থেকে আমার জীবনে এসেছে, তবে থেকে সব কিছুই ভাল হচ্ছে। তার পর থেকে আমি শুধু সামনে এগিয়ে চলেছি। মাহিকার কথা আলাদা করে না বললেই নয়। আমার স্ত্রী পাশে না থাকলে এ সব সম্ভবই হত না। আমি সত্যিই খুব খুশি।’’
advertisement
5/7
দেশের মাটিতে বিশ্বকাপ জিতে হার্দিকের প্রতিক্রিয়া, ‘‘ভীষণ আবেগপ্রবণ লাগছে। খুব খুব উত্তেজিত লাগছে। দেশের মাটিতে বিশ্বকাপ জয়ের অনুভূতিই আলাদা। বিরাট ব্যাপার। আমরা দলের সকলে আত্মবিশ্বাসী ছিলাম। আগের দিন থেকেই জানতাম, আমরাই বিশ্বকাপ জিতব।’’
advertisement
6/7
দেশের জন্য আরও অন্তত ১০ বছরখেলার ইচ্ছেপ্রকাশ করেন বর্তমানে দলের ‘অন্যতম সিনিয়র’ হার্দিক৷ বলেন, ‘‘আমি এখন দলের অন্যতম সিনিয়র। তবে ক্রিকেটজীবনের অর্ধেক এখনও বাকি। অন্তত আরও ১০ বছর খেলতে চাই। আইসিসির প্রতিযোগিতা আর আইপিএল মিলিয়ে অন্তত ১০টা ট্রফি জিততে চাই। তবে আমার কাছে আইসিসি ট্রফির গুরুত্ব অনেক বেশি। এখনও পর্যন্ত তিনটে জিতলাম। আরও জিততে হবে। আগামী ১০ বছরে আরও পাঁচ-ছ’টা জিততেই হবে আমায়। এটাই আমার লক্ষ্য।’’
advertisement
7/7
২০২৪ সালে বিশ্বকাপ জয়ের পর ব্যক্তিগত জীবনে নানা উত্থান-পতনের মধ্যে দিয়ে গিয়েছেন হার্দিক। নাতাসা স্তাঙ্কোভিচের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর মাহিকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি।