T20 World Cup team of the tournament: আইসিসির বিশ্বকাপের সেরা দল থেকে বাদ গেলেন অধিনায়ক সূর্যই, স্যামসনদের অধিনায়ক কে জানেন?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
T20 World Cup team of the tournament: বিশ্বকাপ ফাইনালের একদিন পরেই বিশ্বকাপের সেরা দল ঘোষণা করে দিল আইসিসি। বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন বিশ্ব জয়ী ভারতীয় দলের চার ক্রিকেটার। সবচেয়ে বড় চমক অধিনায়ক নির্বাচনে।
advertisement
1/7

বিশ্বকাপ ফাইনালের একদিন পরেই বিশ্বকাপের সেরা দল ঘোষণা করে দিল আইসিসি। বিশ্বকাপের সেরা দলে জায়গা পেয়েছেন বিশ্ব জয়ী ভারতীয় দলের চার ক্রিকেটার।
advertisement
2/7
শুধু তাই নয় শেষ আটের গণ্ডী পেরোতে না পারলেও রয়েছেন এক পাকিস্তানি ক্রিকেটারও। সেই সঙ্গে দক্ষিণ আফ্রিকা এবং ইংল্যান্ডের দুই ক্রিকেটারকে রাখা হয়েছে বিশ্বকাপের সেরা একাদশে।
advertisement
3/7
ভারতের চার ক্রিকেটারের মধ্যে রয়েছেন শেষ তিন ম্যাচে অবিশ্বাস্য ব্যাটিং করা সঞ্জু স্যামসন। রয়েছেন ঈশান কিসান, হার্দিক পাণ্ডিয়া এবং বিশ্বকাপ ফাইনালের সেরা জসপ্রীত বুমরাও।
advertisement
4/7
পাকিস্তানের একমাত্র ব্যাটার হিসাবে রয়েছেন সাহিবজাদা ফারহান, ৩৮৩ রান করে যিনি টুর্নামেন্টের সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন। বিশ্বকাপের সেরা দলে দক্ষিণ আফ্রিকা থেকে সুযোগ পেয়েছেন এইডেন মার্করাম এবং লুঙ্গি এনগিডি।
advertisement
5/7
ইংল্যান্ডের উইল জ্যাকস এবং আদিল রশিদকেও দলে রাখা হয়েছে। এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ থেকে বিশ্বকাপের সেরা দলে সুযোগ পেলেন জেসন হোল্ডার এবং জিম্বাবোয়ের ব্লেসিং মুজারবানি। দ্বাদশ ক্রিকেটার হিসাবে সুযোগ পেয়েছেন শ্যাডলে ভ্যান শ্যালকুইক।
advertisement
6/7
এবারের বিশ্বকাপে মোট ৯ ম্যাচ খেলে মাত্র ২৪২ রান করেছেন সূর্য। প্রথম ম্যাচে ৮৪ রানে নটআউট থাকা ছাড়া বড় রান নেই তাঁর ব্যাটে।
advertisement
7/7
সবচেয়ে আশ্চর্যের বিষয় হল বিশ্বকাপ জিতেও বিশ্বকাপের সেরা দলের অধিনায়কত্বের দায়িত্ব পেলেন না সূর্যকুমার যাদব। ওই দলের অধিনায়ক বাছা হয়েছে মার্করামকে।