Big Blow For KKR: সর্বনাশের এ তো শুরু! ১৮ কোটি টাকার প্লেয়ার টি টোয়েন্টি বিশ্বকাপে পেলেন মারাত্মক চোট
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Huge trouble for KKR: ফলো থ্রুতে তিনি নিজের হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে দেন৷ বোঝাই যাচ্ছিল তাঁর অসম্ভব ব্যাথা হচ্ছে৷
advertisement
1/7

কলকাতা: কলকাতা নাইট রাইডার্সের জন্য বিশাল চিন্তার খবর৷ টি টোয়েন্টি বিশ্বকাপ চলাকালীন তঁদের স্টার প্লেয়ারের চোট হয়েছে৷ সোমবার টি টোয়েন্টি বিশ্বকাপের অস্ট্রেলিয়া বনাম শ্রীলঙ্কা ম্যাচ চলাকালীন নিজের পা ধরে মাঠে পড়ে যান মাথিশা পাথিরানা৷ চোটের ধরণ দেখে মনে হচ্ছে বেশ জটিল হ্যামস্ট্রিংয়ের চোট৷
advertisement
2/7
এটা ম্যাচের তৃতীয় ওভারে হয়৷ যেটা ম্যাচে পাথিরানার প্রথম ওভার ছিল৷ তিনি ১৪৩ কিমি প্রতি ঘণ্টা গতিতে মিচেল মার্শকে দারুণ একটা বল করেন৷ কিন্তু দ্রুতই ফলো থ্রুতে তিনি নিজের হ্যামস্ট্রিংয়ে হাত দিয়ে দেন৷ বোঝাই যাচ্ছিল তাঁর অসম্ভব ব্যাথা হচ্ছে৷ মাঠেই এরপর চিকিৎসক দল ছুটে আসে৷
advertisement
3/7
তাঁর ওভার শেষ করেন দাসুন শানাকা৷ এই ঘটনায় কেকেআর ম্যানেজমেন্টে চিন্তার ছায়া৷ কারণ টি টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলেই আইপিএল৷ তাই এই ধরনের চোট তাদের ভাবাচ্ছে৷ আইপিএল ২০২৬ এ নিলামে কেকেআর বিশাল ১৮ কোটি টাকায় পাথিরানাকে কেনে৷ পাথিরানার জন্য অলআউট গিয়েছিল চেন্নাই সুপার কিংসও৷ কিন্তু তাদের মুখের থেকে ছিনিয়ে নিজেদের দলে নিয়ে আসে কেকেআর৷
advertisement
4/7
পাথিরানা আসলে চোটপ্রবণ প্লেয়ার৷ এই খবর তারা জানত তাই ৯ কোটি টাকা দিয়ে তাঁরা বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকেও সই করিয়েছিল৷ কিন্তু বিসিসিআইয়ের সিদ্ধান্তের কারণে কেকেআর মুস্তাফিজুরকে ছেড়ে দিতে বাধ্য হয়৷ কেকেআর এখনও তাঁর বদলি হিসেবে কোনও ক্রিকেটারকে সই করায়নি৷
advertisement
5/7
এই নিয়েই যদি ভেবে থাকেন কেকেআর কী করবে তাহলে জেনে নিন লাইনে রয়েছে আরও খারাপ খবর৷ আইপিএল ২০২৬ এ বেশ একটা অংশে খেলতে পারবেন না নাইটদের বিশ্বস্ত ক্রিকেটার হর্ষিত রানাও৷ কারণ টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলার সময় হর্ষিত রানার lateral meniscus চোট হয়েছে৷ যার জন্য তার অস্ত্রোপচার হয়েছে৷
advertisement
6/7
কেকেআরের ট্রফি জয়ের মরশুমে অর্থাৎ ২০২৪ সালে তিনি ১৯ উইকেট নিয়েছিলেন অন্যদিকে ২০২৫ এ ১৫ উইকেটে নেন তিনি৷ তিনি কেকেআর দলের একজন কোর প্লেয়ার৷
advertisement
7/7
যদি এরা তিনজনেই খেলতে না পারেন৷ তাহলে বৈভব অরোরা এবং কার্তিক ত্যাগী দুজনেই বড় মঞ্চে নিজেদের দাবি নিয়ে খেলবেন৷ কেকেআরের উমরান মালিকও চোটপ্রবণ প্লেয়ার৷ ইডেন গার্ডেন্সে স্পিনারদের ভরসাই বড় বিষয় হবে কেকেআরে৷