TRENDING:

BCCI Central Contract: বিসিসিআইয়ের নতুন চুক্তি, কত টাকা পাবেন বিরাট-রোহিতরা? অন্যান্যদের ভাগ্যে কত হল লক্ষ্মীলাভ

Last Updated:
BCCI Central Contract: ২০২৩-২৪ সালের ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিআই। । গ্রেড এ প্লাস, এ, বি ও সি এই কটি ক্যাটেগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে। কোন বিভাগে কে পাবে কত টাকা? জেনে নিন বিস্তারিত।
advertisement
1/5
বিসিসিআইয়ের নতুন চুক্তি, কত টাকা পাবেন বিরাট-রোহিতরা? অন্যান্যদের কত লক্ষ্মীলাভ
২০২৩-২৪ সালের ক্রিকেটারদের বার্ষিক চুক্তির তালিকা প্রকাশ করেছে বিসিআই। ২০২৩ থেকে ২০২৪ -র৷ এই চুক্তি ১ অক্টোবর ২০২৩ থেকে ৩০ সেপ্টেম্বর ২০২৪ পর্যন্ত এই চুক্তি রয়েছে৷ মোট ৩০ জন ক্রিকেটার এই তালিকায় জায়গা পেয়েছে। গ্রেড এ প্লাস, এ, বি ও সি এই কটি ক্যাটেগরিতে ক্রিকেটারদের ভাগ করা হয়েছে।
advertisement
2/5
বোর্ডের এ প্লাস ক্যাটেগরিতে রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, যশপ্রীত বুমরা এবং রবীন্দ্র জাডেজা। এ-তে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, লোকেশ রাহুল, শুভমন গিল এবং হার্দিক পান্ডিয়া। বি-তে রয়েছেন সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ, কুলদীপ যাদব, অক্ষর পটেল এবং যশস্বী জয়সওয়াল।
advertisement
3/5
সি ক্যাটেগরিতে রয়েছে সব থেকে বেশি ক্রিকেটার। তারা হলেন, রিঙ্কু সিংহ, তিলক বর্মা, রুতুরাজ গায়কোয়াড়, শার্দূল ঠাকুর, শিবম দুবে, রবি বিষ্ণোই, জীতেশ শর্মা, ওয়াশিংটন সুন্দর, মুকেশ কুমার, সঞ্জু স্যামসন, আরশদীপ সিংহ, শ্রীকর ভরত, প্রসিদ্ধ কৃষ্ণ, আবেশ খান এবং রজত পাতিদার। এছাড়া সরফরাজ খান ও ধ্রুব জুরেন শেষ টেস্টে ইংল্যান্ডের বিরুদ্ধে শেষ টেস্টে প্রথম একাদশে চলে আসবেন।
advertisement
4/5
গ্রেড এ প্লাস ক্যাটেগরির ক্রিকেটাররাবছরে ৭ কোটি টাকা পাবেন চুক্তি অনুসারে। গ্রেড এ-তে থাকা ক্রিকেটাররা বছরে ৫ কোটি টাকা, গ্রেড বি-তে থাকা ক্রিকেটাররা বছরে ৩ কোটি টাকা, গ্রেড সি-তে থাকা ক্রিকেটাররাবছরে ১ কোটি টাকা করে পাবেন। এর বাইরে টেস্ট, ওডিআই ও টি-২০ ম্যাচ ফি রয়েছে।
advertisement
5/5
তবে ভারতীয় ক্রিকেট বোর্ড অবাধ্য ক্রিকেটারদের ক্ষেত্রে কতটা কড়া হতে পারে তার উত্তর মিলেছে নতুন চুক্তিতে। কারণ বিসিসিআইয়ের পূর্বাভাস মতনই দুই অবাধ্য ক্রিকেটার ঈশান কিশান ও শ্রেয়স আইয়ারকে রাখা হয়নি চুক্তির কোনও ক্যাটেগরিতে। শুধু ঈশান বা শ্রেয়স নয় চুক্তির বাইরে রয়েছেন অজিঙ্কা রাহানে, চেতেশ্বর পূজারা, উমেশ যাদব, শিখর ধাওয়ান, দীপক হুডা, যুজবেন্দ্র চাহাল, দীপক চাহারদের মত ক্রিকেটাররা।
বাংলা খবর/ছবি/খেলা/
BCCI Central Contract: বিসিসিআইয়ের নতুন চুক্তি, কত টাকা পাবেন বিরাট-রোহিতরা? অন্যান্যদের ভাগ্যে কত হল লক্ষ্মীলাভ
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল