TRENDING:

T20 World Cup 2026 : ভারত হারতেই বিশ্বকাপের পয়েন্ট টেবিলের অঙ্ক কঠিন! টিম ইন্ডিয়া খেলবে সেমিফাইনাল! কীভাবে? সবার আগে দেখে নিন

Last Updated:
Ind vs Sa : টিম ইন্ডিয়া গ্রুপ ১-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এই গ্রুপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছাড়াও রয়েছে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারচতের নেট রান রেট -৩.৮০০ হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ২ পয়েন্ট। তাদের নেট রান রেট +৩.৮০০।
advertisement
1/6
ভারত হারতেই বিশ্বকাপের পয়েন্ট টেবিলের অঙ্ক কঠিন! টিম ইন্ডিয়া খেলবে সেমিফাইনাল! চিন্তা নেই
টি-২০ বিশ্বকাপ ২০২৬-এর সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৭৬ রানে হার ভারতীয় দলের। প্রশ্ন উঠে গিয়েছে, ভারতীয় দল কি তা হলে বিশ্বকাপের সেমিফাইনালে আর খেলতে পারবে না! বিদায় কি নিশ্চিত!
advertisement
2/6
ভারতের এই হারের পর বিশ্বকাপের পয়েন্ট টেবিলে বড় বদল হয়ে গেল। পয়েন্ট টেবিলে আপাতত কোথায় দাঁড়িয়ে রয়েছে টিম ইন্ডিয়া? আসুন দেখে নেওয়া যাক।
advertisement
3/6
টি-২০ বিশ্বকাপের সুপার এইটের ম্যাচে ২০ ওভারে ১৮৭ রান করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ভারতীয় দল মাত্র ১১১ রানে অলআউট হয়ে যায়। আপাতত সেমিফাইনালে ওঠার রাস্তা অনেকটাই কঠিন হয়েছে। তবে অসম্ভব নয় এখনও।
advertisement
4/6
টিম ইন্ডিয়া গ্রুপ ১-এ পয়েন্ট তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে। এই গ্রুপে ভারত এবং দক্ষিণ আফ্রিকা ছাড়াও রয়েছে জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ। ভারচতের নেট রান রেট -৩.৮০০ হয়ে গিয়েছে। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের ২ পয়েন্ট। তাদের নেট রান রেট +৩.৮০০।
advertisement
5/6
ভারত এবার যথাক্রমে জিম্বাবোয়ে (২৬ ফেব্রুয়ারি) এবং ওয়েস্ট ইন্ডিজের (১ মার্চ) খেলতে নামবে। বলাবাহুল্য এই দুটি ম্যাচই ভারতকে জিততে হবে। শুধু জিতলে হবে না। জিততে হবে বড় ব্যবধানে।
advertisement
6/6
তবে শুধু জিতলে হবে না। ভারতীয় দলের ক্রিকেটারদের প্রার্থনা করতে হবে, দক্ষিণ আফ্রিকা যেন বাকি দুটো ম্য়াচেই জেতে! তা হলে দক্ষিণ আফ্রিকা সরাসরি সেমিফাইনালে কোয়ালিফাই করবে। অন্যদিকে, জিম্বাবোয়ে এবং ওয়েস্ট ইন্ডিজ একটি করে ম্য়াচ জেতার কারণে সেমির দৌড় থেকে ছিটকে যাবে। ফলে ভারত সেমিফাইনালে উঠতে পারবে।
বাংলা খবর/ছবি/খেলা/
T20 World Cup 2026 : ভারত হারতেই বিশ্বকাপের পয়েন্ট টেবিলের অঙ্ক কঠিন! টিম ইন্ডিয়া খেলবে সেমিফাইনাল! কীভাবে? সবার আগে দেখে নিন
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল