Gautam Gambhir: বিশ্ব রেকর্ড গড়লেন গৌতম গম্ভীর! টেস্টে প্রশ্ন উঠলেও রঙিন জার্সিতে তিনিই সেরা কোচ
- Reported by: EERON ROY BARMAN
- news18 bangla
- Published by:Ratnadeep Ray
Last Updated:
Gautam Gambhir: টেস্ট ক্রিকেটে গম্ভীরের ব্যর্থতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু গম্ভীর যে রঙিন জার্সিতে কোচ হিসাবে সফলতম তা আবার প্রমাণ করলেন গৌতম গম্ভীর।
advertisement
1/5

প্রথম বার কোচ এবং ক্রিকেটার হিসাবে বিশ্বকাপ জিতলেন কেউ, রেকর্ড গম্ভীরের। টেস্ট ক্রিকেটে গম্ভীরের ব্যর্থতা নিয়ে অনেক সমালোচনা হয়েছে। কিন্তু গম্ভীর যে রঙিন জার্সিতে কোচ হিসাবে সফলতম তা আবার প্রমাণ করলেন গৌতম গম্ভীর।
advertisement
2/5
খেলোয়াড় ও কোচ হিসাবে দুটি টি20 বিশ্বকাপ জিতলেন গম্ভীর। ভারত এমনিতেই তিন বার বিশ্বকাপ জিতে সর্বোচ্চ বিশ্বকাপ জেতার রেকর্ড গড়ে ফেলেছে। আর এই তিন বিশ্বকাপের দুটিতে ভারতীয় দলের সঙ্গে ছিলেন গৌতম গম্ভীর।
advertisement
3/5
ধোনির নেতৃত্বে ক্রিকেটার হিসাবে 2007 সালে টি২০ বিশ্বকাপ জেতেন গম্ভীর। সেই বিশ্বকাপে ফাইনালে ৫৪ বলে ৭৫ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন গম্ভীর। তার পরে ২০২৪ সালে টি২০ বিশ্বকাপ ভারত জিতলেও সেটায় ছিলেন না গম্ভীর।
advertisement
4/5
এবার কোচ হিসাবে টি২০ বিশ্বকাপ জিতলেন গম্ভীর। বিশ্বকাপে ১টি ম্যাচ ছাড়া দাপটের সঙ্গে সব ম্যাচই জিতেছে ভারত। কোচ হিসাবে মোট ৩টি ট্রফি জিতলেন গম্ভীর- চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ এবং বিশ্বকাপ।
advertisement
5/5
প্লেয়ার হিসাবে ২০১১ সালের এক দিনের বিশ্বকাপও জিতেছেন গম্ভীর, সেই ম্যাচেও মহাকাব্যিক ইনিংস ছিল তাঁর। আগামী বছর ২০২৭ সালে ফের একদিনের বিশ্বকাপ, সম্ভবত কোহলি-রোহিতের সেটাই শেষ বিশ্বকাপ। জিতলে বৃত্ত সম্পূর্ণ করবেন গৌতম গম্ভীর।