TRENDING:

FRA vs AUS: চোট জর্জরিত ফরাসি শিবিরে ভরসার নাম‌ এমবাপে, গ্রিজম্যান, জিরু, লড়তে তৈরি অজিরাও

Last Updated:
FIFA World Cup 2022: রাশিয়া বিশ্বকাপের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছিল ফ্রান্স। সেই ম্যাচে জয় ফরাসি শিবির। চার বছর পর ইতিহাসের পুনরাবৃত্তি করতে চান কোচ দেশঁ।
advertisement
1/5
চোট জর্জরিত ফরাসি শিবিরে ভরসার নাম‌ এমবাপে, গ্রিজম্যান, জিরু, লড়তে তৈরি অজিরাও
#আল ওয়ারাখ: ৪ বছর আগে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্স অভিযান শুরু করেছিল ২-১ ব্যবধানে অজিদের হারিয়ে। ক্রোয়েশিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল। এবারও বিশ্বকাপ অভিযানে কাতারে সেই প্রথম ম্যাচে দেঁশ-র দলের সামনে অস্ট্রেলিয়া। তাই আশায় বুক বাঁধছেন ফরাসিরা। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে বারোটার ম্যাচে বিশ্বকাপ অভিযান নামছে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স।
advertisement
2/5
গ্রুপ ডি-র প্রথম ম্যাচে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। মাঠে নামার আগে প্রতিপক্ষর থেকে ফ্রান্স কোচ দেশঁ-র চিন্তা টিম কম্বিনেশন। চোটে জর্জরিত ফরাসী শিবির। বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার পর ছিটকে গেছেন বেঞ্জিমা, এনকুনকুরা। সদ্য ব্যালন ডিঅর জয়ী বেঞ্জিমার ছিটকে যাওয়া অনেকটাই ব্যাকফুটে ঠেলে দিয়েছে ফ্রান্সকে।
advertisement
3/5
অনুশীলনের সময় চোট ছিটকে দিয়েছে বেঞ্জিমাকে। বিশ্বকাপ মঞ্চে সব থেকে বেশি মাঝমাঠের ভরসা জোগাতে পারতেন যে দুজন সেই কান্তে, পল পোগবাও নেই ফ্রান্স দলে। দেঁশ-র প্ল্যান এ-র একাধিক প্লেয়ারই নেই। তবুও বিশ্বসেরারা তৈরি হচ্ছেন এমবাপে, গ্রিজম্যানদের সামনে রেখে। ৪-৩-৩ কম্বিনেশনে দল সাজাবেন দেশঁ।
advertisement
4/5
ফিফা ক্রমতালিকায় ৪ নম্বরে থাকা দলটিকে অলিভার জিরু, হুগো লরিসের মতো ফুটবলাররা ভরসা দিচ্ছেন। ১৯৯৮, ২০১৮ এর পর ২০২২ বিশ্বকাপ জিতিয়ে মরিয়া ফ্রান্সের প্রস্তুতি সঠিক পথেই চলছিল। কিন্তু দলের একাধিক তারকার চোখ সব অঙ্ক ঘেঁটে দিয়েছে। দলের সেরা তারকাদের চোট কিছুটা হলেও চিন্তায় ফেলছে গত বিশ্বকাপ জয়ী ফ্রান্সকে। শেষ মুহূর্তের এই ধাক্কা সামলে সেই একই শক্তিশালী ফ্রান্সকে ফুটবল বিশ্বের সামনে তুলে ধরতে মরিয়া কোচ দেঁশ।
advertisement
5/5
অন্যদিকে শক্তিতে ফ্রান্সের ধারে কাছে না থাকলেও অস্ট্রেলিয়া তৈরি ফরাসি আক্রমণ সামলাতে। এই নিয়ে ৬ বার বিশ্বকাপের মূলপর্বে অজিরা। ক্রিকেটে সেরা অজিরা ফুটবলেও দাপট দেখাতে তৈরি। ২০০৬ সালে একবার মাত্র নকআউটে উঠেছিল অস্ট্রেলিয়া। গ্রাহাম আর্নল্ডের দল‌ যোগ্যতা অর্জন পর্বে পেরুকে হারিয়ে নিজেদের তৈরি ঘোষণা করেছিল। ৪-২-৩-১ কম্বিনেশনে নামবেন অধিনায়ক রায়ানরা। যদিও চোটে মিডফিল্ডার মার্টিন বয়েল ছিটকে গেছেন অজি দল থেকে। তবে ফরওয়ার্ড জেমি ম্যাকলারেন আর ডিফেন্ডার আজিজ বেনিচ ভরসা দিতে পারেন অজি শিবিরে। Input-ERON ROY BURMAN
বাংলা খবর/ছবি/খেলা/
FRA vs AUS: চোট জর্জরিত ফরাসি শিবিরে ভরসার নাম‌ এমবাপে, গ্রিজম্যান, জিরু, লড়তে তৈরি অজিরাও
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল