T20 World Cup: টি-২০ বিশ্বকাপে ভারত পাচ্ছে না সেরা ব্যাটারদের! আগের থেকে দুর্বল ব্যাটিং? মিস করবে ক্রিকেট দুনিয়া
- Published by:Sudip Paul
- news18 bangla
Last Updated:
ICC T20 World Cup 2026: এই আসরে একটি বড় পরিবর্তন চোখে পড়বে, কারণ টি২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা দুই তারকা ব্যাটসম্যানকে দেখতে পাওয়া যাবে না। যা কিছুটা হলেও হতাশ করবে ভারতীয় ক্রিকেট প্রেমিদের।
advertisement
1/5

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে টি-২০ বিশ্বকাপ ২০২৬। এবারের বিশ্বকাপে ভারতীয় দল নামবে নতুন অধিনায়ক সূর্যকুমার যাদবের নেতৃত্বে। তবে এই আসরে একটি বড় পরিবর্তন চোখে পড়বে, কারণ টি২০ বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি রান করা দুই তারকা ব্যাটসম্যানকে দেখতে পাওয়া যাবে না। যা কিছুটা হলেও হতাশ করবে ভারতীয় ক্রিকেট প্রেমিদের।
advertisement
2/5
সেই দুই তারকা ব্যাটার হলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ রান করার রেকর্ড রয়েছে বিরাট কোহলির নামে। ২০১২ থেকে ২০২৪ পর্যন্ত টি২০ বিশ্বকাপে তিনি মোট ৩৫টি ম্যাচ খেলেছেন। ৩৩টি ইনিংসে ব্যাট করে কোহলি সংগ্রহ করেছেন ১২৯২ রান। এই সময়ে তিনি ১৫টি অর্ধশতরান করেন। যদিও টি২০ বিশ্বকাপে তিনি কখনও শতরান করতে পারেননি। তাঁর সর্বোচ্চ স্কোর অপরাজিত ৮৯ রান।
advertisement
3/5
এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন রোহিত শর্মা। তিনি ২০০৭ সালের প্রথম টি২০ বিশ্বকাপ থেকেই ভারতের হয়ে খেলেছেন। টি২০ বিশ্বকাপে রোহিত মোট ৪৭টি ম্যাচ খেলেছেন এবং ৪৪টি ইনিংসে ব্যাট করে করেছেন ১২২০ রান। তাঁর ঝুলিতে রয়েছে ১২টি অর্ধশতরান। রোহিতের টি২০ বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর ৯২ রান।
advertisement
4/5
২০২৪ সালের টি২০ বিশ্বকাপে রোহিত শর্মার নেতৃত্বেই ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। সেই সাফল্যের পরই রোহিত শর্মা ও বিরাট কোহলি দু’জনেই টি২০ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন। ফলে এবারের বিশ্বকাপে তাঁদের অনুপস্থিতি ভারতীয় দলের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
advertisement
5/5
এখন ভারতীয় দলের দায়িত্ব সূর্যকুমার যাদবের কাঁধে। নতুন অধিনায়ক হিসেবে তাঁর সামনে রয়েছে বিশ্বকাপের শিরোপা ধরে রাখার কঠিন দায়িত্ব। অভিজ্ঞ তারকাদের অনুপস্থিতিতে তরুণ ও নতুন খেলোয়াড়দের উপরই ভরসা রাখতে হবে টিম ইন্ডিয়াকে। ক্রিকেটপ্রেমীদের চোখ এখন সূর্যকুমার ও তাঁর দলের পারফরম্যান্সের দিকেই।