Bangladesh : হায় রে বাংলাদেশ! পর পর ২বার পাকিস্তানের ধোঁকা, 'ভাইজান'কে বিশ্বাস করে ভাঁড়ে মা ভবানী দশা এখন বাংলাদেশের
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Pakistan : পাকিস্তান আইসিসি প্রতিনিধিদলকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য চারটি শর্ত দিয়েছিল। তার মধ্যে একটি ছিল, বাংলাদেশকে কোনওরকম জরিমানা করা চলবে না। সেটা মেনে নেয় আইসিসি। তবে বাকি তিনটি মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
advertisement
1/6

ব্রোম্যান্স চলছেই। আর সেই ব্রোম্যান্স-এর চক্করে বাংলাদেশের এখন ভাঁড়ে মা ভবানী দশা! পর পর দুবার বাংলাদেশকে ধোঁকা দিল পাকিস্তান!
advertisement
2/6
টি-২০ বিশ্বকাপ বয়কট করেছিল বাংলাদেশ। আর সেটা যে পাকিস্তানের ফাঁদে পা দিয়ে তা আর বলার অপেক্ষা রাখে না। বাংলাদেশের পাশে থাকবে বলে আশ্বাস দিয়েছিল পাকিস্তান। তবে শেষমেশ পাকিস্তান বিশ্বকাপে খেলল। কিন্তু বাংলাদেশের আর বিশ্বকাপে ফেরা হল না।
advertisement
3/6
পাকিস্তান এর পর জানায়, তাদের সরকার জাতীয় দলকে টি-২০ বিশ্বকাপে খেলার অনুমতি দিয়েছে। তবে পাকিস্তান ক্রিকেট দল ভারতের বিরুদ্ধে খেলতে পারবে না। পাক সরকার নাকি তেমনই সিদ্ধান্ত নিয়েছিল। তবে পাকিস্তান সেই সিদ্ধান্তও বদলাতে বাধ্য হল।
advertisement
4/6
বাংলাদেশের বদলে বিশ্বকাপে খেলছে স্কটল্যান্ড। পাকিস্তানের উসকানিতে শেষমেশ বাংলাদেশ বিশ্বকাপ খেলতে পারেনি। ফলে তাঁদের ক্রিকেটারদের বিশ্বকাপে খেলা হল না। আর তার সঙ্গে আর্থিক ক্ষতি তো রয়েইছে। তবে আইসিসি জানিয়েছে, বাংলাদেশ না খেললেও তাদের কোনও আর্থিক জরিমানা হচ্ছে না।
advertisement
5/6
পাকিস্তান আইসিসি প্রতিনিধিদলকে ভারতের বিরুদ্ধে ম্যাচ খেলার জন্য চারটি শর্ত দিয়েছিল। তার মধ্যে একটি ছিল, বাংলাদেশকে কোনওরকম জরিমানা করা চলবে না। সেটা মেনে নেয় আইসিসি। তবে বাকি তিনটি মানেনি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।
advertisement
6/6
ভারতে বিশ্বকাপ খেলতে আসা নিয়ে নিরাপত্তার অভাব নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিল বাংলাদেশ। আইসিসি জানায়, এই দাবি ভিত্তিহীন। আইসিসি তাদের দাবি না মানায় বিশ্বকাপেই খেলবে না বলে জানিয়ে দেয় বাংলাদেশ। আর তাতে আখেরে বড় ক্ষতি হল বাংলাদেশ ক্রিকেটেরই। হয়তো এর পরও পাকিস্তানের প্রতি তাদের অগাধ ভরসা টলবে না।