TRENDING:

Abhishek Sharma Hospitlized: আমেরিকার বিরুদ্ধে ম্যাচেও সুস্থ ছিলেন না, এবার অসুস্থ অভিষেক হাসপাতালে, পাকিস্তান ম্যাচের আগে বড় খবর

Last Updated:
Abhishek Sharma Hospitlized: টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে অভিষেক গোল্ডেন ডাক করে আউট হয়ে যান৷ আক্রমণাত্মক ওপেনার ফিল্ডিং করার সময়েও মাঠে নামতে পারেনি৷
advertisement
1/6
USA ম্যাচেও সুস্থ ছিলেন না, এবার অসুস্থ অভিষেক হাসপাতালে, পাকিস্তান ম্যাচের আগে খারাপ খবর
কলকাতা: ভারতীয় দল আইসিসি টি টোয়েন্টি ২০ ওয়ার্ল্ড কাপ দ্বিতীয় লড়াইয়ের আগে বড় ঝটকা লাগল৷ টিম ইন্ডিয়ার বিস্ফোরক ওপেনার অভিষেক শর্মা পেটের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷
advertisement
2/6
ভারত বনাম নামিবিয়া ম্যাচে তাঁর খেলার বিষয়টি স্ক্যানারের নিচে৷ সূত্রের খবর আমেরিকার বিরুদ্ধে ম্যাচের আগেও অসুস্থ ছিলেন তরুণ অভিষেক৷ ৭ ফেব্রুয়ারি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের ওপেনার ম্যাচ খেলার পর তাঁর অবস্থা আরও খারাপ হয়ে গেছে৷ মুম্বইতে অভিষেক প্রবল জ্বরের কারণে তাঁকে দ্রুত রিলিফ দিতে ড্রিপ দিতে হয়৷
advertisement
3/6
বাঁহাতি এই ক্রিকেটার মঙ্গলবার অরুণ জেটলি স্টেডিয়ামে দল প্রথম ট্রেনিং সেশন মিস করেন৷ ভারতীয় দল তাঁর পেট খারাপের খবর জানিয়েছে৷ কিন্তু টাইমস অফ ইন্ডিয়ার খবর অনুসারে তিনি ইনফেকশনের সঙ্গে লড়ছে৷
advertisement
4/6
মঙ্গলবার মিডিয়ার সঙ্গে কথা বলার সময় কোচ রায়ান টেন ডোশেট বলেন, ‘‘এখনও (অভিষেক) ওর পেটের মধ্যে কিছু অসুবিধা আছে৷ আমরা আশা করছি দুদিনের মধ্যে ওকে আবার দলে পাওয়া যাবে৷’
advertisement
5/6
টুর্নামেন্টের ওপেনিং ম্যাচে অভিষেক গোল্ডেন ডাক করে আউট হয়ে যান৷ আক্রমণাত্মক ওপেনার ফিল্ডিং করার সময়েও মাঠে নামতে পারেনি৷ সেই সময়ে টিম ডাগআউট বা ড্রেসিং রুমে তাঁকে দেখা যায়নি৷ সঞ্জু স্যামসন তাঁর জায়গায় ফিল্ডিং করেন৷ এছাড়া ড্রিংক্স ডিউটিতে ফিল্ডিং কোচ দিলীপ বিব পরে কুলদীপ যাদবের সঙ্গে দায়িত্ব সামলান৷
advertisement
6/6
ওয়াশিংটন সুন্দর এখনও দলে সামিল হননি, পাশাপাশি জসপ্রীত বুমরাহও খুব ভাল অবস্থায় নেই৷ বুমরাহ একবার  ড্রিংস্ক ব্রেকে মাঠে নামেন৷  অভিষেক শর্মা ম্যাচ শেষ হওয়ার পর দুই দলের সৌজন্যমূলক হাত মেলানোর সময়েও মাঠে নামেননি৷ গৌতম গম্ভীরের ডিনারের দিনেও দলের বাকি সদস্যদের সঙ্গে খেতে যাননি৷
বাংলা খবর/ছবি/খেলা/
Abhishek Sharma Hospitlized: আমেরিকার বিরুদ্ধে ম্যাচেও সুস্থ ছিলেন না, এবার অসুস্থ অভিষেক হাসপাতালে, পাকিস্তান ম্যাচের আগে বড় খবর
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল