IND vs SA : ৮২৬ দিন ধরে ICC টুর্নামেন্টে অপরাজিত ভারত, হঠাৎ দক্ষিণ আফ্রিকার কাছে হার কেন? কারণ খুঁজে বের করেছেন খোদ সমর্থকরাই
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
IND vs SA : ৮২৬ দিন পর আবার সেই নরেন্দ্র মোদি স্টেডিয়ামেই ভারতীয় দলের আইসিসি টুর্নামেন্টের ম্যাচে হার।
advertisement
1/6

২০২৩ সালের ১৯ নভেম্বর। তার পর ৮২৬ দিন ধরে আইসিসি প্রতিযোগিতায় অপরাজিত ছিল টিম ইন্ডিয়া। ২০২৬ সালের ২২ ফেব্রুয়ারি, আবার ভারতীয় দলের আইসিসি টুর্নামেন্টে হার! দক্ষিণ আফ্রিকার কাছে।
advertisement
2/6
যে মাঠে আইসিসি প্রতিযোগিতায় ভারতীয় দল শেষবার হেরেছিল, সেই মাঠে আবার হারল টিম ইন্ডিয়া। ৮২৬ দিন পর। ফলে স্বাভাবিকভাবেই সেই মাঠকেই অপয়া আখ্যা দিয়েছেন ভারতীয় ক্রিকেট সমর্থকরা।
advertisement
3/6
ভারতে ২০২৩ একদিনের বিশ্বকাপে ভারতীয় দল গ্রুপ পর্ব থেকে টানা ১০টি ম্যাচ জিতেছিল। এর পর ১৯ নভেম্বর আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হার। ভারতের বিশ্বকাপ জয়ের স্বপ্ন শেষ।
advertisement
4/6
তার পর ৮২৬ দিন পার। ভারত আবার সেই একই মাঠে আইসিসি টুর্নামেন্টের ম্যাচ হারল। কী অদ্ভুত সমাপতন!
advertisement
5/6
টি-টোয়েন্টি বিশ্বকাপ এবার ভারতে। এই টুর্নামেন্টের গ্রুপ পর্বে ভারত অপরাজিত ছিল। তবে সুপার এইটে প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার হার। যদিও টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা সর্বাধিক ম্যাচে জেতার রেকর্ড এখনও ভারতের দখলেই রয়েছে।
advertisement
6/6
আইসিসি প্রতিযোগিতায় টানা জয়ের রেকর্ডও ভারতের নামের পাশে রয়েছে। ২০২৩-২০২৬ সালের মধ্যে টানা ১৭ ম্যাচ জিতেছে ভারত।