TRENDING:

Abrar Ahmed Networth: মাত্র ১২ ঘণ্টায় ভারত জুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন আবরার, জানেন ‘কত্ত’ টাকার মালিক তিনি

Last Updated:
Abrar Ahmed Networth: আবরার আহমেদ পাকিস্তানের জার্সিতে খেলছেন, এবার ভারতীয় মালিকিনের অধীনে কতটা খেলতে পারেন সেটাই দেখার
advertisement
1/5
মাত্র ১২ ঘণ্টায় ভারত জুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন আবরার, জানেন ‘কত্ত’ টাকার মালিক তিনি
কলকাতা: এক পাকিস্তানি ক্রিকেটার তাকে ঘিরে তুলকালাম! ১৫০ কোটির ভারতীয় উত্তাল৷  সানরাইজার্স লিডস দ্য হান্ড্রেড-র নিলামে আবরার আহমেদকে তুলেছে। সানরাইজার্স লিডস আবরারকে তাদের দলে ২ কোটি টাকারও বেশি (প্রায় ২০ মিলিয়ন ডলার) দিয়ে অর্থাৎ মোটা অঙ্কের বিনিময়ে কিনে নিয়েছে। আসন্ন হান্ড্রেড মরশুমের জন্য আবরারকে কিনে নেওয়ার জন্য ফ্যানরা দলের মালিক কাব্যা মারানের বিরুদ্ধে নিজেদের ক্ষোভ উগড়ে দিচ্ছে৷  এই হান্ড্রেড নিলামে কাব্যা মারানের দলে নেওয়ার আগে কী চিনতেন আবরারকে৷  এই মুহূর্তে, যিনি ভারতে আলোড়ন তুলেছেন।
advertisement
2/5
ক্রিকেটার আবরার আহমেদ কে?আবরার আহমেদ একজন তরুণ পাকিস্তানি লেগ-স্পিনার। করাচির বাসিন্দা আবরার ২০২২ সালে পাকিস্তানের হয়ে অভিষেক করেন। চার বছরের কেরিয়ারে আবরার পাকিস্তানের হয়ে ১০টি টেস্ট, ১৫টি ওয়ানডে এবং ৩৮টি টি-টোয়েন্টি খেলেছেন। এই ম্যাচগুলিতে আবরার টেস্টে ৪৬টি, ওয়ানডেতে ২৮টি এবং টি-টোয়েন্টিতে ৫২টি উইকেট নিয়েছেন। এই কারণেই আবরারকে পাকিস্তানের একজন প্রতিশ্রুতিবান স্পিন বোলার হিসেবে ভাবা হচ্ছে।
advertisement
3/5
আবরারকে নিয়ে ভারতে কেন হইচই?পাকিস্তানি ক্রিকেটার আবরার আহমেদকে নিয়ে ভারতে হইচই চলছে। দ্য হান্ড্রেড টুর্নামেন্টের চারটি দল ভারতীয় ফ্রাঞ্চাইজিদের মালিকানাধীন। দ্য হান্ড্রেডের আসন্ন মরশুমের আগে বলা হচ্ছিল যে এই দলগুলি পাকিস্তানি খেলোয়াড়দের বয়কট করবে। তবে, যখন কাব্যা মারান নিলামে আবরার আহমেদকে কিনে নেন, তখনই ফ্যানরা ক্ষুব্ধ হন। এর ফলে আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের মালিক কাব্যা মারানের সমালোচনা শুরু হয়েছে।
advertisement
4/5
আবরার পাকিস্তান সুপার লিগেও খেলেন, এই লিগ থেকে তিনি যথেষ্ট আয় করেন। এখন, তিনি দ্য হান্ড্রেডে একটি বড় চুক্তি পেয়েছেন। তাছাড়া, আবরার বেশ কয়েকটি পাকিস্তানি টেলিভিশন বিজ্ঞাপনেও উপস্থিত হয়েছেন, যা তার জন্য উল্লেখযোগ্য আয়ের কারণ হয়েছে।
advertisement
5/5
আবরারের ব্যক্তিগত জীবন কেমন?আবরার আহমেদ বিবাহিত। গত বছরের অক্টোবরে তাঁর বিয়ে হয়। খবর অনুসারে, তার স্ত্রীর নাম আমানা রহিম। গত বছর আবরার সোশ্যাল মিডিয়ায় আমানার সঙ্গে বেশ কয়েকটি বিয়ের ছবি পোস্ট করেছিলেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Abrar Ahmed Networth: মাত্র ১২ ঘণ্টায় ভারত জুড়ে তোলপাড় ফেলে দিয়েছেন আবরার, জানেন ‘কত্ত’ টাকার মালিক তিনি
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল