Abhishek Sharma Looses Weight: ২দিন হাসপাতালে ভর্তিতেই এই হাল ছেলেটার, হুড়মুড়িয়ে কমেছে ওজন, খাওয়াদাওয়াতেও কাটছাঁট অভিষেকের
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma Looses Weight: অভিষেক শর্মার শরীর ঠিক ভাল নেই, ভারত বনাম পাকিস্তান ম্যাচের আগে কি সবটা ঠিক হবে
advertisement
1/5

কলকাতা: পেট খারাপ আর সংক্রমণ তার জেরে হাসপাতাল৷ অভিষেক শর্মার টি টোয়েন্টি বিশ্বকাপের অভিযানের শুরুতেই খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন৷ সম্প্রতি অর্শদীপ সিংয়ের করা একটি ড্রেসিংরুমের ভিডিও সামনে এনেছেন যেখানে অভিষেককে দেখা যাচ্ছে৷ যেটা দেখে অভিষেক এবং টিম ইন্ডিয়ার ফ্যানদের মনটা খারাপ হয়েছে৷
advertisement
2/5
হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর ওজন ২ কেজি কমে গেছে৷ পেটের সংক্রমণ এতটাই বাড়াবাড়ি হয়েছিল তার জেরে তাঁকে হাসপাতালে ভর্তি হতে হয়৷ এখন ফিরে এলেও ওজন অনেকটাই কম রয়েছে৷
advertisement
3/5
তিনি এখনও নিয়মিত খাবার খেতে পারছেন না৷ স্ট্রিক্ট ডায়েটে রয়েছেন৷ ভাত -ডালের মতো সরল খাবার খেতে হচ্ছে তাঁকে৷
advertisement
4/5
রবিবার, ১৫ ফেব্রুয়ারি টি-টোয়েন্টি বিশ্বকাপের তাদের তৃতীয় গ্রুপ পর্বের খেলায় ভারত চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের মুখোমুখি হবে। পাকিস্তানের বিপক্ষে তিনটি ম্যাচে ৩৬.৬৬ গড়ে, ১৮৯.৬৫ স্ট্রাইকরেটে অভিষেক ১১০ রান করেছেন।
advertisement
5/5
তীব্র গ্যাস্ট্রোএন্টেরাইটিস এবং ডিহাইড্রেশনের চিকিৎসার জন্য এই সপ্তাহের শুরুতে অভিষেক শর্মাকে নয়াদিল্লিতে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।