Abhishek Sharma Flop Show: ভারত ফাইনালে গেলে কি অভিষেক শর্মাকে বইবে? সেমিফাইনালে নিজেই তুলে দিলেন প্রশ্ন
- Published by:Debalina Datta
- news18 bangla
Last Updated:
Abhishek Sharma Dropped: দল উঠলেও ভারতের জার্সি গায়ে অভিষেক শর্মার কি টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা হবে
advertisement
1/6

কলকাতা : ফ্লপ শো জারি ভারতীয় ওপেনার অভিষেক শর্মার৷ ফের স্পিনের শিকার হন, যার ফলে দ্বিতীয় ওভারেই ভারত তাদের প্রথম উইকেট হারায়। অভিষেক ৭ বলে ৯ রান করে আউট হন, দুটি চার মারেন। উইল জ্যাকস তাকে ফিল সল্টের হাতে ক্যাচ দেন। এই সময়ে ভারতের স্কোর হয় ২০/১।
advertisement
2/6
এবারের বিশ্বকাপে ভারতের জার্সি গায়ে গ্রুপ পর্বে চারটি ম্যাচের তিনটিতে খেলেছিলেন অভিষেক৷ তিনটিতেও শূন্য রান করে প্যাভিলিয়নের রাস্তা ধরেন ভারতের ধামাকা ওপেনার৷
advertisement
3/6
এবারের টি টোয়েন্টি বিশ্বকাপে ফর্ম হাতড়াতে থাকা অভিষেকের সর্বোচ্চ ৫৫-যা জিম্বাবোয়ের বিরুদ্ধে৷ এছাড়া গ্রুপ এইটের পর্বের দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১৫, ওয়েস্টইন্ডিজের বিরুদ্ধে ১০ করার পর সেমিফাইনালেও তাঁর ঝুলিতে মাত্র ৯ রান৷
advertisement
4/6
যদি ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারাতে পারে এবং নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালের টিকিট কনফার্ম করতে পারে তাহলে কি ভারতীয় থিঙ্কট্যাঙ্ক তাঁকে খেলানোর ঝুঁকি নেবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন৷
advertisement
5/6
ইতিমধ্যেই ভারতের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী প্রশ্ন তুলে দিয়েছিলেন কেন প্লেয়িং ইলেভেনে থাকবেন অভিষেক শর্মা৷ তিনি ভারতীয় টিম ম্যানেজমেন্টকে খোঁচা দিয়ে এও বলেছিলেন যতক্ষণ না অভিষেক শর্মার আত্মবিশ্বাস ভেঙেচুরে সাফ হয়ে যায় ততক্ষণ বোধহয় অভিষেক সুযোগ পাবেন৷
advertisement
6/6
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়াম বড় মাঠ, যদি অভিষেক নিজের বারবার করা ভুল শুধরে নিতে পারে তাহলে তাঁর স্ট্রং হ্যান্ডের সাহায্য টিম ইন্ডিয়া নিতে পারে কিন্তু যদি আবার ফ্লপ শো হয় তাহলে বারবার এক খেসারত দিতে পারবে তো টিম ইন্ডিয়া৷