TRENDING:

Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় খুব জল্পনা, মহারাজ এবার জানিয়ে দিলেন 'আসল খবর'

Last Updated:
Sourav Ganguly : আবারও ২০২৬ বিধানসভা ভোটের আগে সৌরভ গঙ্গোপাধ্যায়ের নাম জড়াল রাজনীতির সঙ্গে। তিনি নাকি তৃণমূলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন!
advertisement
1/6
সৌরভ গঙ্গোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় খুব জল্পনা, উত্তর দিলেন খোদ মহারাজ
সৌরভ গঙ্গোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন! তাও আবার তৃণমূলের হয়ে! ২০২৬ বিধানসভা নির্বাচনের আগে বাঙালির ক্রিকেট আইকনকে নিয়ে এমনই গুজব ছড়াল বাজারে। আর এই গুজব শুনে অবাক অনেকেই।
advertisement
2/6
সৌরভ গঙ্গোপাধ্যায় রাজনীতির উঠোনে পা রাখবেন, এমন গুজবের রটনা অবশ্য এই প্রথম নয়। এর আগেও বারবার তাঁর নামে যা নয় তাই রটেছে। কখনও তাঁর নাম জুড়েছে গেরুয়া শিবিরের সঙ্গে! কখনও দাবি করা হয়েছে, সৌরভ তৃণমূল ঘনিষ্ঠ!
advertisement
3/6
এর আগে সৌরভের বেহালার বাড়িতে অতিথি হিসেবে হাজির হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অমিত শাহ। আর তার পরও জল্পনা বেড়েছিল কয়েক গুণ। তবে সৌরভ বরাবর বলে এসেছেন, রাজনীতি থেকে তিনি শত হস্ত দূরে।
advertisement
4/6
সৌরভ গঙ্গোপাধ্যায় এবারও তাঁর নামে রাজনৈতিক জল্পনা শুনে বিরক্ত বেশ। আপাতত তিনি ইংল্যান্ডে। সোশ্য়াল মিডিয়ায় তাঁর নামে অকারণ জল্পনা শুনে সৌরভ অবশ্য আর অবাক নন।
advertisement
5/6
ইংল্যান্ড থেকে হোয়াটসঅ্যাপে সৌরভ জানালেন, ভোট এলেই এসব হয়। আমি এখন ইংল্যান্ডে।
advertisement
6/6
সৌরভ বরাবর বলে এসেছেন, তিনি সরাসরি কখনও রাজনীতির উঠোনে নামবেন না। এর আগেও বারবার বিভিন্ন মঞ্চ থেকে সৌরভ একই কথা বলে এসেছেন। ফলে এবারও এমন অযাচিত জল্পনায় সৌরভ মোটেও অবাকক নয়। তবে তিনি যে এই ব্য়াপারগুলোকে পাত্তা দিচ্ছেন না, সেটাও বুঝিয়ে দিয়েছেন।
বাংলা খবর/ছবি/খেলা/
Sourav Ganguly : সৌরভ গঙ্গোপাধ্যায় ভোটে দাঁড়াচ্ছেন? সোশ্যাল মিডিয়ায় খুব জল্পনা, মহারাজ এবার জানিয়ে দিলেন 'আসল খবর'
লেটেস্ট খেলার খবর (Sports News in Bengali), ক্রিকেটের খবর (Cricket News in Bangla), আইপিএলের খবর (IPL News)পাবেন নিউজ 18 বাংলা-তে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Open in App
হোম
খবর
ফটো
লোকাল