Rain : শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ, বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ ! চৈত্রের শুরুতেই অকাল বর্ষণে বিপর্যস্ত জনজীবন
- Reported by:NAWAB AYATULLA MALLICK
- Published by:Sayani Rana
Last Updated:
Rain : চৈত্রের শুরুতেই অকাল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগণা। এখনও পর্যন্ত বৃষ্টি পরিমাণ ১.৫ মিলিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।
advertisement
1/6

চৈত্রের শুরুতেই অকাল বর্ষণে বিপর্যস্ত দক্ষিণ ২৪ পরগণা। এখনও পর্যন্ত বৃষ্টি পরিমাণ ১.৫ মিলিমিটার। বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে।
advertisement
2/6
এই অকাল বর্ষণের ফলে ফেরী পরিষেবায় সমস্যা হচ্ছে। বেশিরভাগ রাস্তায় দীর্ঘদিনের পড়ে থাকা ধুলো ও মাটির আস্তরণের উপর জল পড়ে কাদায় পরিণত হয়েছে।
advertisement
3/6
হঠাৎ আসা বৃষ্টির জেরে বকখালিতে পর্যটকদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মত। তবে বকখালি ছাড়া জেলার অন্যান্য পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকের সংখ্যা খুব কম।
advertisement
4/6
এই অকাল বর্ষণের ফলে মুগ ও অন্যান্য দানাশস্যও যথেষ্ট ক্ষতির হয়েছে। বৃষ্টি শুক্রবার পর্যন্ত চলবে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হবে পরিস্থিতি।
advertisement
5/6
এই বৃষ্টির ফলে গরম কিছুটা কমেছে। বর্তমানে দিনের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ২৮ ও ২১ ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে ৭৮%।
advertisement
6/6
সারাদিন মেঘলা আকাশ থাকায়, সূর্যের দেখা মিলবে না। এই অকাল বর্ষণের ফলে নদীতে কম পরিমাণে নৌকা চলাচল করছে।
বাংলা খবর/ছবি/দক্ষিণ ২৪ পরগনা/
Rain : শুক্রবার পর্যন্ত চলবে দুর্যোগ, বাড়বে বৃষ্টিপাতের পরিমাণ ! চৈত্রের শুরুতেই অকাল বর্ষণে বিপর্যস্ত জনজীবন