TRENDING:

Alcohol : সপ্তাহে একদিন মদ খেলে শরীরে কী হয়? অনেকেরই এই অভ্যেস রয়েছে, শুনে নিন ডাক্তার কী বলছেন এই ব্যাপারে...

Last Updated:
Alcohol Habit : সপ্তাহান্তে কিংবা উৎসবে অল্প অ্যালকোহল পান করে থাকেন অনেকে। চিকিৎসকরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। অল্প মদ্যপানের অভ্যেসেও লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
1/5
সপ্তাহে একদিন মদ খেলে শরীরে কী হয়? অনেকেরই এই অভ্যেস রয়েছে, শুনে নিন ডাক্তার কী বলছেন
সবার আগে বলে রাখা ভাল, মদ্যপানের অভ্যেস স্বাস্থ্যের জন্য একেবারে ভাল নয়। তবে অনেকেরই নিয়মিত মদ্যপানের অভ্যেস রয়েছে। কেউ কেউ আবার ভাবেন, সপ্তাহে এক-দুদিন মদ্যপান করলে শরীরের তেমন কোনও ক্ষতি হয় না! এই ভাবনা কি আসলে সঠিক!
advertisement
2/5
চিকিৎসকদের একাংশ বলছেন, স্বল্প পরিমাণে মদ্যপানের অভ্যেসও শরীরের জন্য খারাপ। তাতেও নাকি ক্যানসার, হৃদরোগের ঝুঁকি বাড়তে পারে।
advertisement
3/5
সপ্তাহান্তে কিংবা উৎসবে অল্প অ্যালকোহল পান করে থাকেন অনেকে। চিকিৎসকরা বলছেন, এই ধারণা সম্পূর্ণ ভুল। অল্প মদ্যপানের অভ্যেসেও লিভারের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
advertisement
4/5
লিভার বিশেষজ্ঞ ডাঃ সিরিয়াক এবি ফিলিপস সোশ্যাল মিডিয়ায় একটি সচেতনতা মূলক ছবি শেয়ার করেছেন। সেখানে তিনি ৩২ বছর বয়সী পুরুষের লিভার ও তাঁর স্ত্রীর লিভারের তুলনামূলক ছবি তুলে ধরেন। সেই ছবিতে দেখা যাচ্ছে, স্বামীর লিভার কালো, তাতে দাগ রয়েছে। স্বামী সপ্তাহে এক-দুবার মদ্যপান করতেন। ওদিকে, স্ত্রীর লিভার গোলাপি রঙের।তিনি কখনও মদ্যপান করেননি।
advertisement
5/5
লিভার শরীরের 'সেলফ-হিলিং' অঙ্গ। অর্থাৎ, ছোটখাটো সমস্যা হলে লিভার তা নিজে থেকেই সারিয়ে ফেলতে পারে। কিন্তু মদ্যপানের ফলে লিভার নিজের স্বাভাবিক কর্মক্ষমতা হারিয়ে ফেলে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Alcohol : সপ্তাহে একদিন মদ খেলে শরীরে কী হয়? অনেকেরই এই অভ্যেস রয়েছে, শুনে নিন ডাক্তার কী বলছেন এই ব্যাপারে...
Advertisement
Open in App
হোম
খবর
ফটো
লোকাল