Relationship news: শ্যালিকার প্রেমে জামাইবাবু! ঘনিষ্ঠ হতেই নিজেদের বর-বউ রেখে বাড়ি থেকে পালালেন একসঙ্গে! তারপর...
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Relationship news: উত্তরপ্রদেশে অদ্ভুত ঘটনা সামনে এসেছে। নিজের জামাইবাবুর প্রেমে পড়েছেন শ্যালিকা। তাঁদের সম্পর্ক শেষ পর্যন্ত সব সীমা অতিক্রম করে এবং একসঙ্গে থাকতে শুরু করেন দুজন।
advertisement
1/7

মথুরা: উত্তরপ্রদেশে অদ্ভুত ঘটনা সামনে এসেছে। নিজের জামাইবাবুর প্রেমে পড়েছেন শ্যালিকা। তাঁদের সম্পর্ক শেষ পর্যন্ত সব সীমা অতিক্রম করে এবং একসঙ্গে থাকতে শুরু করেন দুজন। ঘটনা থানায় পৌঁছলে পুলিশও অবাক হয়ে যায়।
advertisement
2/7
পরিবারের দুই সদস্যের মধ্যে এমন প্রেমের গল্প শুনলে আপনিও অবাক হয়ে যাবেন। জানা গিয়ে কর্নালের তরুণীর সঙ্গে ১২ বছর আগে এক যুবকের বিয়ে হয়। তাঁদের দুই সন্তানও রয়েছে।
advertisement
3/7
ওই তরুণীর ছোট বোনের বিয়ে হয় ৫ বছর আগে, তাঁরও ২ সন্তান রয়েছে। এর মধ্যেই হঠাৎ বড় বোনের স্বামীর সাথে ছোট বোনের সম্পর্ক শুরু হয়। শ্যালিকার প্রেমে পড়ে যান জামাইবাবু।
advertisement
4/7
দুজনের সম্পর্ক ক্রমশ ঘনিষ্ঠ হলে পরিবারের সদস্যরা বাধা হয়ে দাঁড়ান। তাই ৪ মাস আগে কাউকে না জানিয়ে বাড়ি ছেড়ে পালিয়ে যান শ্যালিকা এবং জামাইবাবু।
advertisement
5/7
বাড়ির লোকজন প্রথমে কিছুই বুঝতে পারেনি, পরে তাঁরা জানতে পারেন যে শালিকে নিয়ে পালিয়েছে জামাইবাবু। দুজনকে খুঁজে বার করা হয়, বোঝানো হয়। তরুণীর ভাই তাঁকে নিয়ে যেতে চান, কিন্তু জামাইবাবু রাজি হননি।
advertisement
6/7
বোনও জামাইবাবুর পক্ষ নিয়ে বলেন, এখন জামাইবাবু দিদির নয়, আমার স্বামী। আমরা দুজনে একসাথে থাকব। কেউ কিছু করতে পারবে না। আমরা দূরে যাব না।
advertisement
7/7
এই ঘটনায় দুই তরুণীর ভাই জামাইবাবুকে দায়ী করে অপমান করতে থাকেন। জামাইবাবু এবং শ্যালকের মধ্যে হাতাহাতিও হয়। শেষমেশ এই ঘটনার জেরে পুলিশের দ্বারস্থ হন বাদি-বিবাদী দুই পক্ষ।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Relationship news: শ্যালিকার প্রেমে জামাইবাবু! ঘনিষ্ঠ হতেই নিজেদের বর-বউ রেখে বাড়ি থেকে পালালেন একসঙ্গে! তারপর...