সরস্বতী পুজো: জেনে নিন দেবীকে তুষ্ঠ করার প্রচলিত মন্ত্রগুলি
- Published by:Ananya Chakraborty
- news18 bangla
Last Updated:
কিছু মন্ত্র আছে যা ছাড়া দেবী বন্দনা বা দেবীর অঞ্জলি সম্পন্ন হয় না
advertisement
1/6

শিক্ষা, শিল্পকলা এবং সঙ্গীতের দেবী হলেন সরস্বতী। ঠিক বিধি অনুসারে পুজো করলে দেবীর কৃপা লাভ করা যায়
advertisement
2/6
বাংলা মাঘ মাসের ৫মী তিথিতে এই পূজা অনুষ্ঠিত হয়। বাকদেবী, বিরাজ, সারদা, ব্রাহ্মী, শতরূপা, মহাশ্বেতা, পৃথুধর, বকেশ্বরী সহ আরো অনেক নামেই দেবী ভক্তের হৃদয়ে বিরাজমান ।
advertisement
3/6
সকাল সকাল উঠে উপবাস করে দেবীর উদ্দেশ্যে অঞ্জলি প্রদান করা হয় । কিন্তু সরস্বতী পুজার কিছু মন্ত্র আছে যা ছাড়া দেবী বন্দনা বা দেবীর অঞ্জলি সম্পন্ন হয় না ।
advertisement
4/6
সরস্বতী পুজার পুষ্পাঞ্জলি মন্ত্রঃ ওঁ জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।। নমঃভদ্রকাল্যৈ নমো নিত্যং সরস্বত্যৈ নমো নমঃ। বেদ-বেদাঙ্গ-বেদান্ত-বিদ্যা-স্থানেভ্য এব চ।। এস স-চন্দন পুষ্পবিল্ব পত্রাঞ্জলি সরস্বতৈ নমঃ।।
advertisement
5/6
সরস্বতী দেবীর প্রনাম মন্ত্রঃ নমো সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে। বিশ্বরূপে বিশালাক্ষ্মী বিদ্যাংদেহি নমোহস্তুতে।। জয় জয় দেবী চরাচর সারে, কুচযুগশোভিত মুক্তাহারে। বীনারঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমহস্তুতে।।
advertisement
6/6
সরস্বতীর স্তব মন্ত্রঃ শ্বেতপদ্মাসনা দেবী শ্বেত পুষ্পোপশোভিতা। শ্বেতাম্ভরধরা নিত্যা শ্বেতাগন্ধানুলেপনা।। শ্বেতাক্ষসূত্রহস্তা চ শ্বেতচন্দনচর্চ্চিতা। শ্বেতবীণাধরা শুভ্রা শ্বেতালঙ্কারবভূষিতা। বন্দিতা সিদ্ধগন্ধর্ব্বৈর্চ্চিতা দেবদানবৈঃ। পূঝিতা মুনিভি: সর্ব্বৈঋষিভিঃ স্তূয়তে সদা।। স্তোত্রেণানেন তাং দেবীং জগদ্ধাত্রীং সরস্বতীম্। যে স্মরতি ত্রিসন্ধ্যায়ং সর্ব্বাং বিদ্যাং লভন্তি তে।।