Polar Bear Fun Facts: দেখতে সাদা লাগলেও পোলার বিয়ার কিন্তু মোটেই সাদা রং-এর হয় না, মেরু ভল্লুকের আসল রং কি বলতে পারবেন?
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
টিভি কিংবা ছবিতে দেখেন ধবধবে সাদা পোলার বিয়ার। কিন্তু জানেন কি, মেরু ভল্লুক মোটেও সাদা রং-এর হয় না। পোলার বিয়ারের আসল রং জানলে চমকে যাবেন
advertisement
1/6

সাদা বরফের মধ্যে ঘুরে বেড়াচ্ছে সাদা-সফেন মেরু ভল্লুক! এই দৃশ্য বহুবার টিভির পর্দা কিংবা ছবিতে দেখেছেন। বরফের মধ্যে খেলছে, খাবার খুঁজছে, লুটোপাটি খাচ্ছে ধবধবে সাদা পোলার বিয়ার...! কিন্তু জানেন কি, টিভি বা ছবিতে পোলার বিয়ার সাদা হলেও, মেরু ভল্লুক মোটেও সাদা রং-এর হয় না!
advertisement
2/6
পোলার বিয়ার সাদা দেখায়। আদতে পোলার বিয়ার-এর রং কিন্তু কুচকুচে কালো।
advertisement
3/6
বিশেষজ্ঞেরা জানাচ্ছেন আদপে কিন্তু মেরু ভল্লুকরা সাদা হয় না। তাদের রং হয় কালো। আপাত দৃষ্টিতে তাদের সাদা লাগে তাদের লোমের জন্য। মেরু ভল্লুকদের গায়ের চামড়া কিন্তু কালো-ই হয়, আর পাঁচটা কালো ভাল্লুকের মতই। লোম সরালেই কালো চামড়া স্পষ্ট নজরে পড়ে।
advertisement
4/6
পোলার বিয়ারের লোমের কোনও রং হয় না। সেগুলি হয় ট্রান্সলুসেন্ট ও ফাঁপা। মেরু ভাল্লুকের লোমের ওপর সূর্যের আলো পড়লে তা এমনভাবে প্রতিফলিত হয় যে তাদের ধবধবে সাদা লাগে।
advertisement
5/6
কালো চামড়ার কারণে পোলার বিয়ার সূর্যের অতি-বেগুনি রশ্মি শুষে নিতে পারে, যা তাদের শরীর গরম রাখে।
advertisement
6/6
পোলার বিয়ারদের শরীরে চর্বির একটি পুরু স্তর রয়েছে, যা তাদের সাঁতার কাটার সময় উষ্ণ রাখে এবং একটি দ্বি-স্তরযুক্ত আবরণ যা তাদের ঠান্ডা আর্কটিক বায়ু থেকে বাঁচিয়ে রাখে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Polar Bear Fun Facts: দেখতে সাদা লাগলেও পোলার বিয়ার কিন্তু মোটেই সাদা রং-এর হয় না, মেরু ভল্লুকের আসল রং কি বলতে পারবেন?