TRENDING:

Knowledge Story: রক্ত না খেয়ে মশারা কত দিন বাঁচে? যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে...সে জিনিয়াস!

Last Updated:
বিশেষজ্ঞেরা বলছেন, না, কেউ যদি ভেবে থাকেন যে মশারা রক্ত খেয়েই বেঁচে থাকে, তাহলে তা অর্ধসত্য৷ আসুন জেনে নিই, মশারা রক্ত ​​না খেয়ে মশা কতদিন বেঁচে থাকতে পারে।
advertisement
1/7
রক্ত না খেয়ে মশারা কত দিন বাঁচে? যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে...সে জিনিয়াস!
মশা এমন একটা প্রাণি যা দেখতে ছোট হলেও বড় মানুষদের একবারে নাস্তানুবুদ করে দিতে পারে৷ তাছাড়া, ছোট্ট মশার কামড় থেকে কত কী যে রোগ ছড়ায় সেটা তো সকলেরই জানা৷
advertisement
2/7
আমরা তো প্রায়ই দেখি মশা দিব্যি গায়ে বসে রক্ত খেয়ে পেট মোটা করে উড়ে যাচ্ছে৷ আচ্ছা! তাহলে কি মশারা শুধু রক্ত খেয়েই বেঁচে থাকে?
advertisement
3/7
বিশেষজ্ঞেরা বলছেন, না, কেউ যদি ভেবে থাকেন যে মশারা রক্ত খেয়েই বেঁচে থাকে, তাহলে তা অর্ধসত্য৷ আসুন জেনে নিই, মশারা রক্ত ​​না খেয়ে মশা কতদিন বেঁচে থাকতে পারে।
advertisement
4/7
পুরুষ এবং স্ত্রী মশার মধ্যে কোনটা কতদিন বাঁচে তা প্রজাতি ভেদে পদলে যায়৷ প্রথমত, এটা বোঝা গুরুত্বপূর্ণ যে পুরুষ ও স্ত্রী মশার খাদ্যাভ্যাস ভিন্ন।
advertisement
5/7
পুরুষ মশা রক্ত ​​পান করে না। তারা কেবল ফুলের রস বা অন্যান্য উদ্ভিদের নরম কাণ্ডের রস শোষণ করে তাদের ক্ষুধা মেটায়। তাদের জীবনকাল খুবই সংক্ষিপ্ত এবং তারা মাত্র ৪ থেকে ৭ দিন বাঁচে।
advertisement
6/7
অন্যদিকে, স্ত্রী মশারাই আসল 'খেলোয়াড়'। স্ত্রী মশাদের ডিম পাড়ার জন্য প্রোটিনের প্রয়োজন হয়৷ সেই কারণে তারা রক্ত ​​পান করে। যদি তারা মানুষ বা পশুর রক্ত ​​না পায়, তবুও তারা পুরুষ মশার মতো ফুল বা নরম কাণ্ডের রস খেয়ে কয়েক সপ্তাহ বেঁচে থাকতে পারে৷ কিন্তু রক্ত খাওয়ার পরে তারা ২ থেকে ৪ সপ্তাহ বেঁচে থাকতে পারে। কিছু স্ত্রী মশা, যদি সঠিক পরিবেশ প্রদান করা হয়, তাহলে এক থেকে দু’মাস বেঁচে থাকতে পারে।
advertisement
7/7
যদি কোনও স্ত্রী মশা রক্ত ​​না পায়, তবে সে মারা যায় না। সে উদ্ভিদের রস, ফলের রস এবং তার চারপাশের অন্যান্য জিনিস থেকে পুষ্টি পেতে পারে। কিন্তু যদি সে দীর্ঘ সময় ধরে কিছু না পায়, তাহলে মরে যায়।মশার শরীর খুব হালকা, তাই তাদের বেশি খাওয়ার প্রয়োজন হয় না। কম শক্তিতেও তারা বেঁচে থাকতে পারে। কিন্তু যদি খুব গরম বা ঠান্ডা হয়, তাহলে তারা দ্রুত মারা যায়।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
Knowledge Story: রক্ত না খেয়ে মশারা কত দিন বাঁচে? যে এই প্রশ্নের উত্তর দিতে পারবে...সে জিনিয়াস!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল