TRENDING:

সাইড লোয়ারে ২ জন থাকলে আপারের যাত্রী কোথায় বসবেন? RAC নিয়ে দুশ্চিন্তা? এই নিয়ম জেনে রাখুন, ট্রেন যাত্রায় কাজে লাগবে

Last Updated:
Indian Railway: ধরে নেওয়া যাক, সাইড লোয়ারে দু’জন আরএসি যাত্রী বসে আছেন। এখন যদি সাইড আপারের কোনও যাত্রী তাঁদের সিটে বসতে চান, তাহলে তাঁরা অনুমতি নাও দিতে পারেন। হ্যাঁ, আরএসি সিটের যাত্রী হলেও।
advertisement
1/7
সাইড লোয়ারে ২ জন থাকলে আপারের যাত্রী কোথায় বসবেন? RAC নিয়ে দুশ্চিন্তা? রইল নিয়ম
ট্রেনে সবসময় রিজার্ভেশন মেলে না। কখনও কখনও আরএসি সিট পান যাত্রীরা। এই নিয়ে অনেকেই দুশ্চিন্তায় ভোগেন। ভাবেন, এই বুঝি কেউ উঠিয়ে দিল। তবে এতেও নিশ্চিন্তে যাত্রা করা যায়। রাতে শুতেও কোনও অসুবিধা হবে না। এই সংক্রান্ত রেলের বেশ কিছু নিয়মও রয়েছে। যাত্রার আগে সেগুলো জেনে রাখা গুরুত্বপূর্ণ। ধরে নেওয়া যাক, সাইড লোয়ারে দু’জন আরএসি যাত্রী বসে আছেন। এখন যদি সাইড আপারের কোনও যাত্রী তাঁদের সিটে বসতে চান, তাহলে তাঁরা অনুমতি নাও দিতে পারেন। হ্যাঁ, আরএসি সিটের যাত্রী হলেও। Representative Image
advertisement
2/7
ভারতীয় রেলের ইনফরমেশন অ্যান্ড পাবলিসিটির এক্সিকিউটিভ ডিরেক্টর দিলীপ কুমার জানান, আরএসি সিটে দু’জনকে বসানো হয়। দিনে তাঁরা বসে যাত্রা করতে পারেন, রাতে পা ছড়িয়ে শুতেও অসুবিধা নেই। সাইড আপার সিটের কোনও যাত্রী দিনে লোয়ার সিটে বসতে পারেন। কিন্তু রাতে ঘুমনোর সময় তাঁকে সিট খালি করে দিতে হবে। Representative Image
advertisement
3/7
রেল ম্যানুয়াল অনুযায়ী, ট্রেনে রাত ১০টা থেকে ভোর ৬টা পর্যন্ত ঘুমনোর সময়। এই সময়ে সাইড আপার সিটের যাত্রী লোয়ার সিটে বসতে পারবেন না। তিনি যদি জেদ ধরে বসে থাকেন, তাহলে টিটিই-এর কাছে অভিযোগ জানানো যায়। টিটিই তাঁকে সিট থেকে তুলে দেবেন। Representative Image
advertisement
4/7
RAC মানে কী: আরএসি মানে হল রিজার্ভেশন এগেইনস্ট ক্যানসেলেশন। যাত্রাকালে যদি কোনও যাত্রী টিকিট ক্যানসেল তাহলে আরএসি যাত্রীর টিকিট কনফার্ম হয়ে যাবে। কিন্তু যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ সাইড লোয়ারের অর্ধেক সিটে বসে যাত্রা করতে হবে। Representative Image
advertisement
5/7
সাধারণত আরএসি সিট দু’জনকে দেওয়া হয়। যদি কোনও যাত্রী তাঁর কনফার্ম টিকিট ক্যানসেল করেন, তাহলে আরএসি-তে থাকা প্রথম যাত্রী সেই কনফার্ম সিট পেয়ে যান। আর দ্বিতীয় যাত্রী আরএসি-এর পুরো সিটে যাত্রা করতে পারেন। Representative Image
advertisement
6/7
একটি বগিতে ১২ থেকে ১৪ জন আরএসি যাত্রী থাকেন: একটি কোচে ১২ থেকে ১৪ জন যাত্রীকে আরএসি দেওয়া হয়। এই সংখ্যা থার্ড এসি এবং স্লিপারের জন্য। তবে পুরোটাই কোচের বার্থ সংখ্যার উপর নির্ভর করে। Representative Image
advertisement
7/7
আইসিএফ কোচ আকারে ছোট হয়। ফলে স্বাভাবিকভাবে বার্থ সংখ্যাও কম থাকে। অন্য দিকে, এলএইচবি কোচ বড় হয়। বার্থও বেশি থাকে। তবে মোটামুটি প্রত্যেক কোচে ৬ থেকে ৭টি বার্থ আরএসি-এর জন্য রাখা থাকে। যাত্রীরাও তাতে নিশ্চিন্তে যাত্রা করতে পারেন। Representative Image
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
সাইড লোয়ারে ২ জন থাকলে আপারের যাত্রী কোথায় বসবেন? RAC নিয়ে দুশ্চিন্তা? এই নিয়ম জেনে রাখুন, ট্রেন যাত্রায় কাজে লাগবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল