TRENDING:

General Knowledge: কথায়, কথায় তো স্যর-ম্যাডাম বলতে হয়, এই দুই শব্দের মানে কী? জানুন কোথা থেকে উৎপত্তি

Last Updated:
ইংরেজ আমলে স্যর শব্দটি উপাধি হিসেবেই ব্যবহার করা হত
advertisement
1/7
কথায়, কথায় তো স্যর-ম্যাডাম বলেন, এই দুই শব্দের মানে কী? জানুন কীভাবে উৎপত্তি
অফিস হোক অথবা শিক্ষা প্রতিষ্ঠান, কথায় কথায় স্যর এবং ম্যাডাম কমবেশি অনেককেই বলতে হয়৷ সম্মান জানাতেই যে স্যর এবং ম্যাডাম শব্দের ব্যবহার, তা আর নতুন করে বলার অপেক্ষা রাখে না৷
advertisement
2/7
কিন্তু জানেন কি, স্যর এবং ম্যাডাম শব্দের উৎপত্তি কীভাবে হল? এর প্রকৃত অর্থই বা কী?
advertisement
3/7
বাংলায় যেমন কাউকে সম্মান জানাতে নামের আগে শ্রী অথবা শ্রীমতী ব্যবহার করা হয়, একই ভাবে ইংরেজিতে কোনও পদাধিকারী অথবা সম্মানীয় ব্যক্তিকে স্যর অথবা ম্যাডাম বলে সম্বোধন করা হয়৷
advertisement
4/7
আসলে স্যর শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ Sieur থেকে৷ যার ইংরেজি অর্থ প্রভু৷ ইংল্যান্ডে প্রথম ফরাসিরাই এই শব্দটির ব্যবহার শুরু করে৷
advertisement
5/7
ইংরেজ আমলে স্যর শব্দটি উপাধি হিসেবেই ব্যবহার করা হত৷ ইংরেজদের শাসনকালে হাতে গোণা কয়েকজন ভারতীয় স্যর উপাধি পেয়েছিলেন৷
advertisement
6/7
কলিন্স ডিকশনারিতে পাওয়া তথ্য অনুযায়ী, ম্যাডাম শব্দটির উৎপত্তি ফরাসি শব্দ ma dame থেকে৷ যার উৎপত্তি আবার একটি লাতিন শব্দ ডোমিনা থেকে৷
advertisement
7/7
লাতিন এবং ফরাসি ভাষায় এই শব্দগুলি আসলে কোনও মহিলাকে সম্মান জানানোর উদ্দেশ্যেই ব্যবহার করা হত৷
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
General Knowledge: কথায়, কথায় তো স্যর-ম্যাডাম বলতে হয়, এই দুই শব্দের মানে কী? জানুন কোথা থেকে উৎপত্তি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল