২০২৫ সালটা আপনার কেমন কাটবে? জন্ম তারিখ মিলিয়ে নিন, কী বলছে সংখ্যাতত্ত্ব!
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
2025 Year- ২০২৪ শেষের মুখে। এখনই যদি জানা যায়, ২০২৫ সালটা আপনার কেমন যাবে! জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী দেখা যেতে পারে আপনার সামনের বছর কেমন কাটবে!
advertisement
1/9

২০২৪ শেষের মুখে। এখনই যদি জানা যায়, ২০২৫ সালটা আপনার কেমন যাবে! জ্যোতিষশাস্ত্রের পাশাপাশি, সংখ্যাতত্ত্ব বা নিউমেরোলজি অনুযায়ী দেখা যেতে পারে আপনার সামনের বছর কেমন কাটবে!
advertisement
2/9
সংখ্যাতত্ত্ব বলছে, জন্ম তারিখের প্রতিটি সংখ্যা, মাস, এবং বছর যোগ করলে যে সংখ্যাটি আসে, সেটিই হল একজন ব্যক্তির মূলাঙ্ক। সংখ্যাতত্ত্ব বলছে, সেই মূলাঙ্কের উপর একজন ব্যক্তির ভাল-মন্দ নির্ভর করে।
advertisement
3/9
এবার দেখে নেওয়া যাক মূলাঙ্কের হিসেব কেমন করবেন! আপনার যদি মাসের ১, ১০, ১৯, ২৮ তারিখে জন্ম হয়, তবে আপনার মূলাঙ্ক হবে ১।
advertisement
4/9
১, ১০, ১৯,২৮ তারিখ জন্মেছেন যাঁরা তাঁরা ২০২৫ সালে কর্মস্থলে কঠিন পরিশ্রমের ফল পাবেন। ইতিবাচক ইচ্ছাশক্তি করবে আপনাদের মধ্যে। তবে ব্যবসায়ীদের কিছুটা সাবধান থাকতে হবে। বড় কোনও বিনিয়োগ না করাই ভাল।
advertisement
5/9
মাসের ২, ১১, ২০ ও ২৯ তারিখে জন্ম যাঁদের তাঁরা ২০২৫ সালে কেরিয়ারে উন্নতি করবেন। এই বছর তাঁদের বিয়ের যোগ রয়েছে। তবে বিবাহিত সম্পর্কে কিছু জটিলতা আসতে পারে।
advertisement
6/9
৩, ১২, ২১ ও ৩০ তারিখে জন্মগ্রহণ করেছেন যাঁরা তাঁদের ২০২৫ সালে একটু সাবধান থাকতে হবে। কিছু জরুরি কাজ আটকে যেতে পারে। এবছর আধ্যাত্মিক কার্যকলাপে মন থাকতে পারে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষায় ভাল ফল পাবে। আয়ের উৎস থাকবে, তবে খরচও বাড়বে।
advertisement
7/9
৪, ১৩, ২২, ৩১ তারিখে যাঁরা জন্মেছেন তাঁদের ২০৫ সালে কিছু স্বপ্ন পূরণ হবে। ব্যবসায়ী ও ছাত্ররা ভাল ফল পাবেন। ৪, ১৪, ২৩ তারিখে জন্ম যাঁদের তাঁরা ২০২৫ সালে তাঁদের কাছে কাজের নতুন সুযোগ আসবে। ব্যবসায়ীরা মিশ্র ফল পাবেন। আর্থিক দিক থেকে চাকুরিজীবীরা মিশ্র ফল পাবেন।
advertisement
8/9
৬, ১৫, ২৪ তারিখে জন্ম নেওয়া ব্যক্তিরা ২০২৫ সালে পারিবারিক জীবনে সুখ পাবেন। চাকুরিজীবি ও ব্যবসায়ীদের বছরটা ভাল কাটবে। ছাত্রদের জন্যও এই বছরটা ভালই কাটবে। ৭, ১৬, ২৫ তারিখে জন্মানো ব্যক্তিরা ২০২৫ সালে প্রচুর উন্নতির সুযোগ পাবেন। প্রেমের যোগ রয়েছে। কর্মক্ষেত্র শুভ। এই বছর ছাত্রী-ছাত্রীরাও সাফল্যের মুখ দেখবে।
advertisement
9/9
৮, ১৭, ২৬ তারিখে জন্ম যাঁদের তাঁরা ২০২৫ সালে প্রেমের সম্পর্কে স্বস্তি পাবেন। তবে স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে। কর্মক্ষেত্রে বছরটি ভাল। সাফল্যের আশা করতে পারেন। ৯, ১৮, ২৭ তারিখে জন্মানো ব্যক্তিদের জন্য ২০২৫ সাল নতুন কিছু নিয়ে আসতে পারে। বছরের শুরুর দিক ভাল যাবে। তবে খরচে রাশ টানতে পারলে ভাল। এই বছর সঙ্গীর সমর্থন থাকবে।