TRENDING:

LPG gas Cylinder : একসঙ্গে কতগুলো গ্যাস সিলিন্ডার বাড়িতে মজুত রাখা যায়? নিয়ম জেনে রাখুন, বেশি মজুত করলে কী হতে পারে? জেনে রাখুন

Last Updated:
LPG : আপনি চাইলেও বাড়িতে ২টির বেশি এলপিজি গ্যাস সিলিন্ডার মজুত করে রাখতে পারবেন না। নিয়ম জেনে রাখুন, কাজে দেবে।
advertisement
1/5
একসঙ্গে কতগুলো গ্যাস সিলিন্ডার বাড়িতে মজুত রাখা যায়? নিয়ম জেনে রাখুন
মধ্যপ্রাচ্যে উত্তেজনার জেরে ভারতেও এলপিজি সিলিন্ডারের আকাল দেখা দিয়েছে। তবে কেন্দ্র আশ্বাস দিয়েছে, আপাতত রান্নার গ্যাস নিয়ে সমস্যা বড় আকার নেয়নি। সিলিন্ডার সরবরাহ ধাক্কা খেতে পারে। কিন্তু সরবরাহ বন্ধ হবে না।
advertisement
2/5
অনেক পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠান এলপিজি গ্যাস সিলিন্ডার সরবরাহ নিয়ে সমস্যায় পড়েছে। ঘাটতির আশঙ্কায় অনেকেই সিলিন্ডার বুক করে ফেলেছেন। এখন প্রশ্ন হল, আপনি বাড়িতে কতগুলো সিলিন্ডার মজুত রাখতে পারেন! নিয়ম কী বলছে!
advertisement
3/5
নিয়ম অনুযায়ী, একটি সাধারণ পরিবার সাধারণত একসঙ্গে দুটি ১৪.২ কেজি এলপিজি সিলিন্ডার রাখতে পারে। এর মধ্যে একটি রান্নার জন্য ব্যবহার করার জন্য। আরেকটি ব্যাক-আপ হিসেবে রাখা যেতে পারে।
advertisement
4/5
এলপিজি অত্যন্ত দাহ্য পদার্থ হিসেবে গণ্য করা হয়। ফলে এক্ষেত্রে নিয়ম খুবই কঠোর। সিলিন্ডার খুব বেশি সংরক্ষণের অনুমতি দেওয়া হয় না। 
advertisement
5/5
২টির বেশি এলপিজি সিলিন্ডার বাড়িতে মজুত রাখলে নিয়মের গেরোয় ফেঁসে যেতে পারেন। অতিরিক্ত সিলিন্ডার মজুত করা “হোর্ডিং” বা বেআইনি মজুত হিসেবে গণ্য হতে পারে। সেক্ষেত্রে তিন মাস থেকে সর্বোচ্চ সাত বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
বাংলা খবর/ছবি/পাঁচমিশালি/
LPG gas Cylinder : একসঙ্গে কতগুলো গ্যাস সিলিন্ডার বাড়িতে মজুত রাখা যায়? নিয়ম জেনে রাখুন, বেশি মজুত করলে কী হতে পারে? জেনে রাখুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল